১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রকৃতির রোষানালে হিমাচল, তাসের ঘরের মত ভেঙে পড়ল একাধিক বহুতল……………… দেখুন ভাইরাল ভিডিয়ো

পুবের কলম,ওয়েবডেস্ক: তুমুল বৃষ্টি হিমাচল প্রদেশের কুলুতে। ভুমিধসের জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়ল একের পর এক বাড়ি। ক্যামেরাবন্দি বিপর্যয়ের মুহূর্ত। ধ্বংসস্তূপে নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা।

সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার কুলুতে ভূমিধসের কারণে পরপর ৭টি বহুতল ভেঙে পড়েছে। প্রবল বর্ষণের মাঝেই বাড়িগুলোতে ফাটল দেখা গিয়েছিল। যার পরে তিনদিন আগেই বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

একটানা বৃষ্টি, ধস ও মেঘ ভাঙা বৃষ্টিতে বুধবার হিমাচলে ১২ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসেই এখনও পর্যন্ত ১২০ জন প্রাণ হারিয়েছেন হিমাচলে।

 এদিনের বিপর্যয়ের ভিডিও নিজের X হ্যান্ডেলে পোস্ট করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখখু।  এদিন তিনি বলেন, এমন ঘটনা হতে পারে, আশঙ্কায় আগেই নিরাপদ স্থানে সরানো হয়েছিল ওই অঞ্চলের বাসিন্দাদের।এর পরেও কেউ হতাহত হয়েছেন কিনা খোঁজ করে দেখছে প্রশাসন। প্রকাশ্যে এসেছে ভয়াবহ ধসের ভিডিয়ো। যা দেখে শিউরে উঠছে মানুষ।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রকৃতির রোষানালে হিমাচল, তাসের ঘরের মত ভেঙে পড়ল একাধিক বহুতল……………… দেখুন ভাইরাল ভিডিয়ো

আপডেট : ২৪ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার