১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির প্রথম পাঁচে বিরাট কোহলি, বিরাট কোহলি

পুবের কলম ওয়েবডেস্ক: একদিনের ক্রিকেটে আইসিসি র‍্যাংকিংযে প্রথম পাঁচে উঠে এলেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করায় আইসিসি র‍্যাংকিং -এ এই বিরাট উন্নতি। বেশ কিছুদিন যাবত বিরাটের ব্যাট থেকে তার পরিচিত ইনিংস খুঁজে পাওয়া যাচ্ছিল না। রান হয়তো করছিলেন, কিন্তু সেটি কোহলিচিত নয়। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে হোম সিরিজে একটি ম্যাচে বিরাট হাফ সেঞ্চুরি করলেও মন ভরেনি তার ভক্তদের। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র বাইশ রান সম্বল ছিল বিরাটের। যদিও ক্রিকেট বিশেষজ্ঞরা এটা মনে করেছিলেন যেহেতু এটি আইসিসি ট্রফি তাই পাকিস্তানের বিরুদ্ধে তিনি রান পাবেন, এটা নিশ্চিত। তার সমালোচকদের বোকা বানিয়ে, নিজের সেঞ্চুরি প্রত্যাশীদের ভাবনাকে সত্যি প্রমাণ করে পাকিস্তানের বিরুদ্ধে শুধু সেঞ্চুরি করেননি বিরাট, সঙ্গে ভারতেরও জয় এনে দিয়েছেন। দলকে তুলেছেন সেমিফাইনালে। তার ইনাম স্বরূপ আইসিসির ওয়ানডে র্যাংকিং এ প্রথম পাঁচের মধ্যে চলে এলেন বিরাট। আইসিসি প্রথম ১৫ এর মধ্যে ৫ জনই এখন ভারতীয়। শীর্ষস্থান বজায় রেখেছেন শুভমান গিল। ওয়ানডে ক্রিকেটের দলগত র্যাংকিং শীর্ষে রয়েছে ভারত।

আরও পড়ুন: মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য ঘোষণা
ট্যাগ :
সর্বধিক পাঠিত

গাজা শান্তি বোর্ডে স্থায়ী সদস্যপদ পেতে ১০০ কোটি ডলারের শর্ত, ট্রাম্পের প্রস্তাবে বিশ্বজুড়ে তোলপাড়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইসিসির প্রথম পাঁচে বিরাট কোহলি, বিরাট কোহলি

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার