০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ কোচবিহার থেকে শুরু মুখ্যমন্ত্রীর ভোট প্রচার

রুবায়েত মোস্তাফা, কোচবিহার: আজ কোচবিহার থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী প্রচার শুরু করছেন। আজ সকাল দশটায় কোচবিহার এক নম্বর ব্লকের চান্দামারীতে জনসভায় যোগ দেবেন তিনি। গতকাল রবিবার বিকেলেই মুখ্যমন্ত্রী কোচবিহারে এসে পৌঁছেছেন।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে গোটা কোচবিহারকে নিরাপত্তার চাদরেû মুড়ে ফেলা হয়েছে। জেলায় মুখ্যমন্ত্রী পা রাখতেই দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উদ্দীপনা শুরু হয়েছে। কোচবিহার আচার্য প্রজেন্দ্রনাথ শীল কলেজ ময়দানে এবং চান্দামারীতে মুখ্যমন্ত্রীর জন্য হেলিপ্যাড তৈরি হয়েছে। দলীয় নেত্রীর সভার প্রস্তুতি সেরে ফেলেছেন জেলা নেতৃত্ব।

আরও পড়ুন: দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘মুখ্যমন্ত্রীর ভাষণ শোনার জন্য জেলার মানুষ মুখিয়ে রয়েছে। তিনি কি বার্তা দেন সেদিকে সকলেই তাকিয়ে রয়েছে।’ অন্যদিকে কাল মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  জলপাইগুড়ির মালবাজারে জনসভা করবেন।

আরও পড়ুন: এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী

গত ২৫ এপ্রিল থেকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়  নবজোয়ার যাত্রা শুরু করেন। জনসংযোগ যাত্রায় ব্যাপক সাফল্যলাভের পর আবার পঞ্চায়েত ভোটের প্রচারে কোচবিহার থেকেই শুরু করছেন দলীয় নেত্রী। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গকে আলাদাভাবে গুরুত্ব দিতে চাইছে তৃণমূল কংগ্রেস বলে মনে করছে রাজনৈতিকমহল।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ কোচবিহার থেকে শুরু মুখ্যমন্ত্রীর ভোট প্রচার

আপডেট : ২৬ জুন ২০২৩, সোমবার