১০ ডিসেম্বর ২০২৫, বুধবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সলমন খানের সঙ্গে তার কি সম্পর্ক, জানালেন অভিনেত্রী শেহনাজ গিল

পুবের কলম, ওয়েব ডেস্কঃ অভিনেত্রী শেহনাজ গিল, প্রথম থেকেই তাঁর শিশুসুলভ আচরণ মন কেড়েছিল সামাজিক মাধ্যমে। বিগ বস ঘরে প্রবেশের পর থেকেই তাঁর সঙ্গে দর্শকদের পরিচয় ঘটে। শেহনাজের কথা, প্রাণবন্ত কথাবার্তায়ই শেহনাজের ইউএসপি।

আরও পড়ুন: betting app case: অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ইডির তলব

প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্কে নাম জড়ানোর পরে থেকেই সংবাদের শিরোনামে নাম চলে আসে তাঁর। তবে তাঁর শিশুসুলভ আচরণ হোক বা তাঁর প্রাণবন্ত স্বভাবের জন্য কেউ কেউ অভিনেত্রী শেহনাজকে খুব ভালবাসে, আবার কেউ কেউ তাঁকে কটাক্ষ করতেও ছাড়েন না।

আরও পড়ুন: ভাইজানের নিরাপত্তায় আরও কড়াকড়ি, গ্যালাক্সিতে বলি তারকাদেরও পরিচয়পত্র আবশ্যিক

আরও পড়ুন: সলমন খানের বাড়িতে ঢোকার চেষ্টা, গ্রেফতার ২

তবে বলিউড সুপারস্টার সলমন খানের সঙ্গে তার সখ্যতা কিছুটা অন্যরকম। এই অভিনেতার ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন শেহনাজ এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে খবর।

এমনই এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রীকে নিজের অতীত সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, জীবনের চলার পথে অনেকটা পথ পাড়ি দিয়েছেন তিনি। তবে অতীত নিয়ে আর ভাবতে চান না তিনি।

অভিনেত্রী এদিন আরও বলেন, আমার অতীতে যা কিছু ঘটেছে তা অতীত থেকে যাক। পৃথিবীতে যাই ঘটুক না কেনও সেটি ভালোর জন্যই ঘটে। আমি ভবিষ্যতে সব কিছুর জন্য প্রস্তুত রয়েছি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমন খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। শেহনাজ বলেন, ‘ সলমন খানের কাছ থেকে আমি সামনে এগিয়ে চলতে শিখেছি। তিনি আমাকে বলেছেন, কঠোর পরিশ্রম করলে আমি জীবনে সত্যিই অনেক দূর যেতে পারব। তিনি আমাকে অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন।’

এত অল্প বয়সে কীভাবে নিজের মধ্যে পরিপক্কতা এনেছেন জানতে চাইলে এদিন অভিনেত্রী বলেন, ‘যখন ছোট শহর থেকে আসবেন এবং একা থাকবেন, এমনিতেই পরিণত হবেন। আমি প্রতি মুহূর্তে শিখেছি, চারপাশের মানুষের কাছ থেকে শিখছি। যাদের সঙ্গে দেখা হয়, প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু শিখি। ভালো কিংবা খারাপ, যার সঙ্গে আমার পরিচয় হয় কিছু না কিছু শেখায়। তারা শেখায়, কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হয়। আর পরিস্থিতি মোকাবিলার ব্যাপারে এখন আমি যথেষ্ট শক্তিশালী।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বিশ্বের শ্রেষ্ঠ গণতন্ত্রকে ধ্বংস করছে বিজেপি–আরএসএস: ভোটচুরি নিয়ে তোপ রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সলমন খানের সঙ্গে তার কি সম্পর্ক, জানালেন অভিনেত্রী শেহনাজ গিল

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার