১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্বেতাঙ্গ আধিপত্যের স্থান নেই যুক্তরাষ্ট্রে: বাইডেন

পুবের কলম,ওয়েবডেস্ক: আমেরিকার ফ্লোরিডায় শ্বেতাঙ্গ  বন্ধুকধারীর গুলিতে তিন কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনা নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গদের আধিপত্যের কোনও স্থান নেই।’ ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরের ডলার জেনারেল স্টোরে ঢুকে ২০ বছর বয়সী এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিন কৃষ্ণাঙ্গ নিহত হন। পরে হামলাকারী গুলি চালিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন,  ‘যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গদের আধিপত্যের কোনও স্থান নেই।’ বন্দু হামলার ঘটনার পরদিন রবিবার ওই স্থানে দুই শতাধিক মানুষ অবস্থান নেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ বছর বয়সী বন্দুকধারী রায়ান পলটিমার বৈধভাবে কেনা বন্দুক দিয়েই  গুলি চালিয়েছে। এ ঘটনার পর রিপাবলিকান গভর্নর রন ডি-স্যান্টিস বলেন, তিনি বন্দুক হামলায় নিহত তিনজনের  পরিবারকে সহায়তা করবেন। এছাড়াও যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত এডওয়ার্ড ওয়াটার্স ইউনিভার্সিটিতে নিরাপত্তার জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন। রন ডি-স্যান্টিস আরও বলেন, ‘রায়ান পলটিমার ফ্লোরিডায় যা করেছেন, তা গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র গায়ের রঙের জন্য কেউ হামলার শিকার হবেন – আমরা তা হতে দেব না।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শ্বেতাঙ্গ আধিপত্যের স্থান নেই যুক্তরাষ্ট্রে: বাইডেন

আপডেট : ২৮ অগাস্ট ২০২৩, সোমবার