১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াগনার গ্রুপের প্রধান এবার কে হবেন?

পুবের কলম,ওয়েবডেস্ক: রাশিয়ার ভাড়াটে সংগঠক ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর পর তার বাহিনীর আফ্রিকা অভিযান পরিচালনার জন্য জেনারেল আন্দ্রে অ্যাভেরিয়ানভ নামের আরেক কুখ্যাত গোয়েন্দাপ্রধানকে নিযুক্ত করা হচ্ছে। তিনি বর্তমানে রাশিয়ার সামরিক গোয়েন্দা বিভাগের গোপন আক্রমণাত্মক অভিযানের প্রধান হিসেবে কাজ করছেন। তার বিরুদ্ধে রুশ ভিন্নমতাবলম্বীদের হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে।

জানা গেছে, গত জুলাইয়ে রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের সময় আফ্রিকান নেতাদের সঙ্গে দেখা করেছিলেন অ্যাভেরিয়ানভ। ওই সম্মেলনেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনের বিরুদ্ধে বিদ্রোহের পর প্রিগোজিনকে প্রথমবারের মতো জনসমক্ষে আসতে দেখা গিয়েছিল। গত সপ্তাহে প্রিগোজিনের ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হলে ওয়াগনার বাহিনীর শীর্ষস্থানীয় কয়েক নেতা নিহত হন। এদের মধ্যে প্রিগোজিনের সেকেন্ড ইন কমান্ড দিমিত্রি উটকিন এবং ওয়াগনার বাহিনীর বেসামরিক রসদ সরবরাহ প্রধান ভ্যালেরি চেকালভও ছিলেন। দুই মাস আগে প্রিগোজিন রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দিলে বিদ্রোহের পর ইউক্রেনে ওয়াগনার বাহিনীর অভিযান প্রত্যাহার করতে বাধ্য করেছিলেন পুতিন। তবে এই বাহিনী আফ্রিকাতে ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। প্রিগোজিনের বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছিল তা এখনো জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের মত, পুতিনের নির্দেশেই তাকে হত্যা করা হয়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়াগনার গ্রুপের প্রধান এবার কে হবেন?

আপডেট : ২৯ অগাস্ট ২০২৩, মঙ্গলবার