পুবের কলম ওয়েবডেস্কঃ তিনি বলিউডের একজন প্রথমসারির অভিনেতা।তাও বলিউডের কোন ফিল্মি পার্টিতে দেখা যায়না নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। নওয়াজ নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন।স্যাক্রেড গেমসের এই অভিনেতা বলছেন এইসব বলিউডি পার্টিতে বড় বেশি প্রাণের অভাব।
গুন্ডামিও চলে এইসব পার্টিতে এমনটাই অভিযোগ করছেন সিদ্দিকি।আরও পড়ুন:
নওয়াজের সাফ বক্তব্য ভন্ডামি তিনি কোনভাবেই সহ্য করতে পারেননা। নিজের অভিনীত চরিত্রগুলির মতই তিনি একজন সাধারণ মানুষ। তাই সাধারণের সঙ্গেই তিনি মিশতে ভালোবাসেন।
মিথ্যে ব্যাপার স্যাপারে সায় দেওয়া একবারেই তাঁর না পসন্দ বলে দিচ্ছেন নওয়াজ।আরও পড়ুন:
সারফারোশ ছবিতে মিনিট খানেক স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি সেখান থেকে আজ তিনি বলিউডের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম।
আরও পড়ুন:
রইসের এই অভিনেতা বলছেন যতটা মাটির কাছাকাছি থাকা যাবে তত তাড়াতাড়ি কেরিয়ারের শীর্ষে পৌঁছানো যাবে।সাফল্যের এই রসায়নটাই মেনে চলেন নওয়াজ।তাই বলিউডের ফিল্মি পার্টিতে গিয়ে গা ভাসানোর থেকে নিজের অভিনয়তেই মনোনিবেশ করতে চান। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে সাফ জানাচ্ছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।