১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকায় বাল্যবিবাহ এখনও কেন বৈধ?

বিশেষ প্রতিবেদক: মার্কিন অলাভজনক সংস্থা আনচেইন্ড অ্যাট লাস্ট’-এর প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা যায়, ২০০০ থেকে ২০১৮ সালের মধ্যে আমেরিকায় ৩ লক্ষেরও বেশি অপ্রাপ্তবয়স্ককে আইনি উপায়ে বিয়ে দেওয়া হয়েছে। কারণ দেশটির সংসদে এখনও অপ্রাপ্তবয়স্কদের বিয়ে নিষিদ্ধ করার আইন পাস হয়নি। আমেরিকার মাত্র ১০টি অঙ্গরাজ্যে অপ্রাপ্তবয়স্কদের বিবাহ বেআইনি। দেশটির রক্ষণশীল ও প্রগতিশীল উভয় মহল থেকেই বিয়ের বৈধ বয়স ১৮ করার বিরোধিতা রয়েছে। আনচেইন্ড অ্যাট লাস্টজানাচ্ছে, দেশে ১০ বছর বয়সীদের বিয়ে হলেও এই বাল্যবিবাহের হার ১৬ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে বেশি। ১৮ বছর হওয়ার আগেই মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। সংস্থার তথ্যমতে, ২০০০ থেকে ২০১৮ সালের মধ্যে ৮৬ শতাংশ অপ্রাপ্তবয়স্ক মেয়ে ও ১৪ শতাংশ অপ্রাপ্তবয়স্ক ছেয়ে বিয়ে করেছে। এদের মধ্যে বেশিরভাগ অপ্রাপ্তবয়স্ক মেয়েই তার বয়সের তুলনায় অনেক বেশি বয়সের পুরুষকে বিয়ে করেছে। সংস্থার প্রতিষ্ঠাতা ফ্রেইডি রেইস বলছে, ‘এটা প্রতিদিনই হচ্ছে। এর কারণ হচ্ছে কিছু পুরানো ও বিপজ্জনক আইন।২০১৭ সাল পর্যন্ত ৫০ অঙ্গরাজ্যে ১৮ বছরের আগেই বিয়ের বৈধতা ছিল। তারপর অবশ্য ১০টি অঙ্গরাজ্যে ১৮এর নিচে বিয়েকে বেআইনি করা হয়। ২০১৮ সালে ডেলাওয়ার বাল্যবিবাহ নিষিদ্ধ করে। বিবাহের সর্বনিম্ন বয়স ১৮ রাখে অঙ্গরাজ্যের সরকার। এরপর নিউ জার্সি, পেনসিলভেনিয়া, মিনেসোটা, রোড আইল্যান্ড, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, ভার্মন্ট, কানেক্টিকাট ও মিশিগানে বাল্যবিবাহ নিষিদ্ধ হয়।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমেরিকায় বাল্যবিবাহ এখনও কেন বৈধ?

আপডেট : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার