০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনের সম্মেলন ২৪ ফেব্রুয়ারি ?

  1. পুবের কলম
    নয়াদিল্লি ৪ ফেব্রুয়ারি :
    দেশের সব রাজ্য নির্বাচন কমিশনারকে (এসইসি) নিয়ে ২৪ ফেব্রুয়ারি সম্মেলন ডাকল জাতীয় নির্বাচন কমিশন। শেষ বার এমন সম্মেলন হয়েছিল ১৯৯৯ সালে। দীর্ঘ ২৫ বছর পরে সেই সম্মেলনে থাকবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কনিশনের ফুল বেঞ্চ। আইন বিশেষজ্ঞ, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও (সিইও) ডাকা হয়েছে ওই সম্মেলনে। জাতীয় এবং রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয়ই এর মুখ্য উদ্দেশ্য বলা হয়েছে। প্রসঙ্গত, জাতীয় নির্বাচন কমিশন যেমন দেশে লোকসভা এবং বিধানসভা ভোট করায়, তেমনই রাজ্যস্তরে পঞ্চায়েত-পুরসভার ভোট করানোর দায়িত্ব থাকে রাজ্য নির্বাচন কমিশন তথা এসইসি-র উপর।

এদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় পর্যবেক্ষণ (এসআইআর) প্রক্রিয়ার সময়সীমা প্রায় শেষের মুখে। শুনানির মাধ্যমে ভোটারদের তথ্য যাচাইয়ের শেষ দিন ৭ ফেব্রুয়ারি। এখনও অনেকের শুনানি বাকি। তিন দিনের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করা যাবে বলে আশাবাদী নির্বাচন কমিশন। তাদের মতে, শুনানির কাজ প্রায় শেষের পথে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্বাচন কমিশনের সম্মেলন ২৪ ফেব্রুয়ারি ?

আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার