০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুনিয়র মিস ইন্ডিয়ায় বাঙালি কিশোরীর মাথায় মুকুট, চ্যাম্পিয়ন মালদহের প্রিন্সিপ্রিয়া

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":[],"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতে নজির গড়ল বাংলা। ১৫–১৬ বছর বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মালদহের কিশোরী প্রিন্সিপ্রিয়া ভৌমিক। তার এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবার ও গর্বিত মালদহবাসী। ইংরেজবাজার শহরের বাসিন্দা প্রিন্সিপ্রিয়া সেন্ট জেভিয়ার্স স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। বাবা সুরজিৎ ভৌমিক পেশায় ব্যবসায়ী। মঙ্গলবার জয়পুর থেকে বাড়ি ফেরার পর তাকে ঘিরে এলাকাজুড়ে দেখা যায় আনন্দ ও উৎসাহের পরিবেশ।

প্রিন্সিপ্রিয়া জানায়, জয়পুরের ক্লার্ক আমেরে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ২৫টি রাজ্য থেকে ৫ থেকে ১৬ বছর বয়সি মোট ১৭২ জন ফাইনালিস্ট অংশ নেন। বিচারকের আসনে ছিলেন অভিনেত্রী রিভা অরোরা, মিস সুপ্রানেশনাল ইন্ডিয়া শেফালি সুদ-সহ নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: মহারাষ্ট্র পুর নির্বাচনে জয়ী গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে অভিযুক্ত পাঙ্গারকর

এই প্রতিযোগিতায় বাংলার আরও কয়েকজন কিশোরী সাফল্য পেয়েছে। আসানসোলের আরোহী চট্টোপাধ্যায় ৮–১০ বছর বিভাগে বিজয়ী হয়, মালদহের মধুপর্না সিদ্ধান্ত হয় ফার্স্ট রানার-আপ এবং মধ্যমগ্রামের সুহানি নন্দী ৫–৭ বছর বিভাগে প্রথম রানার-আপ হন। প্রিন্সিপ্রিয়ার কথায়, “এই সাফল্য আমার পরিবারের জয়। পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে চাই।”

আরও পড়ুন: মধ্যপ্রদেশের পর বাংলা, দেওয়ালিতে কার্বাইড গান ব্যবহার, মালদহে চোখ হারাতে বসেছে নয়জন শিশু-কিশোর

আরও পড়ুন: ঈদের নামায চলাকালীন বৃদ্ধের গলায় চাকুর কোপ: হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার অভিযুক্ত যুবক
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জুনিয়র মিস ইন্ডিয়ায় বাঙালি কিশোরীর মাথায় মুকুট, চ্যাম্পিয়ন মালদহের প্রিন্সিপ্রিয়া

আপডেট : ১৪ জানুয়ারী ২০২৬, বুধবার