১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আইআইটির ছাত্রীকে নগ্ন করে শ্লীলতাহানি ৩ যুবকের, উত্তাল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়   

পুবের কলম,ওয়েবডেস্ক:  শ্লীলতাহানি শিকার বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের আইআইটি’র ছাত্রী। ক্যাম্পাস  চত্বরে ঘটনাটি ঘটেছে বলেই খবর। অভিযোগ, বুধবার রাতে হস্টেলের কাছেই বাইকে সওয়ার তিন যুবক ওই ছাত্রীকে উত্যক্ত করে।

শুধু তাই নয়,  তাঁর নগ্ন শরীরের ভিডিয়ো রেকর্ড করা হয় বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। অভিযুক্তরা গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ডিংও করেছে বলেও  জানান তিনি।  এদিকে এই ঘটনাকে ঘিরে উত্তরপ্রদেশের বারাণসীতে তীব্র শোরগোল পড়ে যায়।বিক্ষুব্ধ পড়ুয়াদের দাবি, অবিলম্বে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে হবে।

বিশ্ববিদ্যালযয়ের ওই নিগৃহীত ছাত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি কারমান বাবা মন্দিরের সামনে তাঁর এক বন্ধুর সঙ্গে হাঁটছিলেন। সেই সময় অভিযুক্ত ৩ যুবক বাইকে চড়ে আসে। টেনে হিঁচড়ে তাঁকে নির্জন স্থানে নিয়ে যায়। তারপর তাঁকে পোশাক খুলতে বাধ্য করে। ১৫ মিনিট ধরে চলে নির্যাতন। অত্যাচারের ছবি এবং ভিডিয়োও রেকর্ড করে রেখেছে তারা। তারপর তাঁর মোবাইল নম্বর নিয়ে তাঁকে ছেড়ে দেয় অভিযুক্তরা।  ঘটনার পরেই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ । গোটা ঘটনার পিছনে রয়েছে বহিরাগতদের হাত বলেই অনুমান।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইআইটির ছাত্রীকে নগ্ন করে শ্লীলতাহানি ৩ যুবকের, উত্তাল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়   

আপডেট : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার