১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহি  ট্রেনে চেপেই উপভোগ করুন আল্পসের সৌন্দর্য, দেখুন ভাইরাল ভিডিও

পুবের কলম ওয়েবডেস্ক: ট্রেনে চেপেই এবার দেখা যাবে আল্পসের সৌন্দর্য। এবার সবচেয়ে লম্বা যাত্রীবাহী ট্রেন হিসেবে বিশ্ব রেকর্ডের দাবি করল সুইজারল্যান্ডের বিখ্যাত রেল কোম্পানি। সম্প্রতি ওই ট্রেনে চেপে আল্পস পর্বতের নৈসর্গিক সৌন্দর্য্য উপভোগ করেন অসংখ্য পর্যটক।

বিপুল সংখ্যক মানুষ ওই ট্রেনের যাত্রী হওয়ার সুযোগ পান ট্রেনটির দৈর্ঘ্যের কারণে। ১০০ কোচের ট্রেনটি যাবতীয় পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানা গিয়েছে।

১০০ কোচের ওই ট্রেনটি সম্প্রতি আল্পসের দুর্গম পথে ২৫ কিলোমিটার যাত্রা করে। যাত্রাপথে ২২টি টানেল ও ৪৮টি ব্রিজ পেরোতে হয় ট্রেনটিকে।

উল্লেখ্য, আল্পসের এই বিপজ্জনক এবং সুন্দর রেলপথটিকে ২০০৮ সালে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। সেখানেই ৬২৬৬ ফুট দীর্ঘ ট্রেনটি যাত্রা করে। ১.৯ কিলোমিটার দীর্ঘ ট্রেনটি ২৫ কিলোমিটার যাত্রা করতে সময় নেয় এক ঘণ্টার কিছু বেশি সময়।

সুইজারল্যান্ডের রাইটিয়ান রেলওয়ে কোম্পানি ১০০টি কোচ বিশিষ্ট ট্রেন চালায়।যা প্রায় ২কিমি দৈর্ঘ্য বিশিষ্ট। প্রসঙ্গত, সুইস রেল এই বছর ১৭৫ বছর পূর্তি উৎযাপন করছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহি  ট্রেনে চেপেই উপভোগ করুন আল্পসের সৌন্দর্য, দেখুন ভাইরাল ভিডিও

আপডেট : ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার