১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজারহাটে শিশু মৃত্যুর ঘটনায় ধৃত মূল অভিযুক্ত ইয়াসমিনা সহ আরও ৪

পুবের কলম প্রতিবেদকঃ রাজারহাট রাইগাছিতে শিশু মৃত্যুর ঘটনায় জড়িত মূল অভিযুক্ত ইয়াসমিনা বিবি-সহ ওই পরিবারের আরও ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত শিশু কন্যা নুরজাহান পারভীনের পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজারহাট থানার পুলিশ শনিবার রাতেই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে খুন, হুমকি, মারধর, সংঘটিত অপরাধ সহ একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ। রবিবার অভিযুক্তদের বারাসাত আদালতে তোলা হয়। সেখানে ইয়াসমিনা সহ তারই এক বোনকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আর বাকিরা রয়েছেন বিচার বিভাগীয় হেফাজতে।

উল্লেখিত, রাজারহাট রাইগাছি শেষের মোড় এলাকায় এ দুই জা-য়ের পারিবারিক বিবাদের জেরে বেঘোরে প্রাণ যায় একরত্তি শিশু নুরজাহান পারভীনের। এক্ষেত্রে গোটা অভিযোগের তীর ধৃত ইয়াসমীনার বিরুদ্ধে। অভিযোগ, মা সাজেদা বিবি কোল থেকে আট মাসের শিশুকে ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে মারে ইয়াসমিনা। আর এই ঘটনার জেরে শিশুর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে এলাকায় চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। একাংশ প্রতিবেশীরা অভিযুক্ত মহিলার উপর চড়াও হয়। যদিও রাজারহাট থানার পুলিশ ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যান। একইসঙ্গে, অভিযুক্তের পরিবারের পাঁচ সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজারহাটে শিশু মৃত্যুর ঘটনায় ধৃত মূল অভিযুক্ত ইয়াসমিনা সহ আরও ৪

আপডেট : ৫ জুন ২০২২, রবিবার