পুবের কলম ওয়েবডেস্কঃ খুব সম্প্রতি একটি সমীক্ষা বলছে প্রতি বছর বিশ্বে প্রায় ২ কোটি মানুষ ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন।কি এই স্ট্রোক? কি বলছেন চিকিৎসকরা।
আরও পড়ুন:
আমাদের শরীরের প্রতিটি কোষে, এমনকি মস্তিষ্কের কোষেও অক্সিজেন সমৃদ্ধ রক্ত সঞ্চালন প্রয়োজন।
কোনও কারণে মস্তিষ্কের রক্তবাহী ধমনীর পথ সংকীর্ণ হয়ে বা বাধাপ্রাপ্ত হয়ে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে মস্তিষ্কের কোষ অক্সিজেনের অভাবে নিস্তেজ হয়ে যায়। এটাকেই চিকিৎসকেরা স্ট্রোক বলেন।আরও পড়ুন:
স্ট্রোক হওয়ার কারণ:
আরও পড়ুন:
অনিয়ন্ত্রিত জীবন যাপন, নিয়মিত মদ্যপান ও ধূমপান স্ট্রোকের ঝুঁকিকে আরও বাড়িয়ে দেয়
আরও পড়ুন:
যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি তাদেরও স্ট্রোকের সম্ভাবনা বেশি।
আরও পড়ুন:
মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হওয়ার অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ।
বিশেষ করে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার থাকলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে।আরও পড়ুন:
স্ট্রেস ও ডিপ্রেশন সহ অন্যান্য মানসিক সমস্যা থাকলেও এই সমস্যার সম্ভাবনা থাকে।
আরও পড়ুন:
চিকিৎসকরা বলছেন, উচ্চরক্তচাপ, কোলেস্টেরলের আধিক্য, ডায়াবেটিসের সমস্যা থাকলেই সতর্ক হতে হবে। নিয়মিত পরীক্ষা করতে হবে। ৪০ পেরোলেই জীবন যাত্রায় বদল আনতে হবে। ( ছবি প্রতীকী)