পুবের কলম ওয়েব ডেস্কঃ পবিত্র কুরআনের মর্যাদা ও পবিত্রতার বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনের গাজায় পবিত্র কুরআন তেলাওয়াতের এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
আরও পড়ুন:
দারুল কুরআন ও সুন্নাহ নামের একটি সংস্থা আয়োজিত এই ইভেন্টে যোগ দিয়েছেন ৫০০ হাফেজ-হাফেজা। সোমবার গাজায় অসাধারণ এই ইভেন্টের আয়োজন করা হয়।
আরও পড়ুন:
আয়োজক সংস্থার প্রধান বিলাল ইমাদ বলেন, ‘আমরা একটি বিশেষ মুহূর্তে এই আয়োজন করেছি, যখন গাজার ওপর পুরো বিশ্বের নজর রয়েছে।
’ তিনি বলেন, ‘আমরা এ আয়োজনের মাধ্যমে পুরো বিশ্বে কুরআনের মর্যাদা ও পবিত্রতার বার্তা ছড়িয়ে দিতে চাই।আরও পড়ুন:
পাশাপাশি মুসলমানদের মধ্যে কুরআনের মূল্যবোধ ও নীতিগুলো যেন আরও শক্তিশালীভাবে ছড়িয়ে পড়ে সে জন্যই আমাদের এ আয়োজন।’
আরও পড়ুন:
ইমাদ বলেন, ‘আমরা এখন থেকে প্রতি বছর এই দিনে কুরআন তেলাওয়াত ও কুরআন নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, আগামী বছর থেকে আরও বেশি সংখ্যক লোক এতে অংশ নেবে।’ তিনি এ সময় আয়োজনে অংশগ্রহণ ও সমর্থনের জন্য বিশ্বের বিভিন্ন দেশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।