০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
উপত্যকার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে: মুফতি

পণ্ডিতরা কাশ্মীর ফিরুক, কেন্দ্রের হস্তক্ষেপ দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক: কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীর ফিরুক, সোমবার কেন্দ্রের কাছে এমনই দাবি জানালেন উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কাশ্মীরি পণ্ডিতদের পুনরায় নিরাপদে ঘরে ফিরিয়ে আনতে সরকারের কাছে আবেদন জানালেন তিনি। জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি প্রস্তাবপত্র পাঠিয়েছেন পিডিপি প্রধান।

প্রস্তাবপত্রে মেহবুবা লিখেছেন, ‘এই প্রস্তাব রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের সম্মিলিত মানবিক আবেদন। নৈতিকভাবে এই পদক্ষেপ করা উচিত সরকারের। আমাদের পণ্ডিত ভাই-বোনেরা অত্যন্ত দুঃখজনকভাবে তাঁদের মাতৃভূমি ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। তাঁদের নিরাপদে ও স্থায়ীভাবে ফেরার সুযোগ করে দেওয়া আমাদের সামাজিক দায়িত্ব। কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত রাজনৈতিকদল তাঁদের ফিরিয়ে আনার বিষয়টি বরাবর সমর্থন করেছে। তাঁদের ফিরে আসা ও আমাদের পুনর্মিলন কাশ্মীরকে শান্তিপূর্ণ সহাবস্থান জাতি-ধর্ম নির্বিশেষে এক নজির তৈরি করবে।’

আরও পড়ুন: উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই, অপারেশন পিম্পলে খতম ২ জঙ্গি

সোমবার জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে সাক্ষাৎ করেন মেহেবুবা মুফতি। তিনি দাবি জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে আমরা কাশ্মীরের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারি যেখানে সব ধর্মের মানুষ সহাবস্থানে থাকবে। নিজের মাটিতে কেউ নিজেকে বিছিন্নবোধ করবে না। গোটা প্রক্রিয়ায় কীভাবে সম্পন্ন করা উচিত তার প্রাথমিক রোডম্যাপও রাজভবনের কাছে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: রাজৌরিতে পাক গোলায় ক্ষতিগ্রস্তদের পাশে তৃণমূলের প্রতিনিধিরা

আরও পড়ুন: পাক হামলায় ক্ষতিগ্রস্ত মসজিদ সারাই করে দিল সেনাবাহিনী
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

খামেনেই হত্যাকাণ্ডে কেন নীরব প্রধানমন্ত্রী? প্রশ্ন তুললেন সনিয়া গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উপত্যকার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে: মুফতি

পণ্ডিতরা কাশ্মীর ফিরুক, কেন্দ্রের হস্তক্ষেপ দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর

আপডেট : ২ জুন ২০২৫, সোমবার