০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে নতুন কোনও সাইকস-পাইকট চুক্তি নয়: এরদোগান

পুবের কলম ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে কোনও সাইকস,পাইকট ধাঁচের চুক্তি বাস্তবায়িত হতে দেওয়া হবে না বলে কড়া বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সম্প্রতি ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর একটি সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি এই সতর্কবার্তা দেন।

এরদোগান বলেন, তআমরা আমাদের অঞ্চলে রক্তের বিনিময়ে আর একটি নতুন সাইকস,পাইকট চুক্তিভিত্তিক কাঠামো গড়ে উঠতে দেব না। ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে;এই ধরনের বিদেশি হস্তক্ষেপ শুধু অস্থিরতা ও দ্বন্দ্ব ডেকে আনে।

আরও পড়ুন: ইরান ঘিরে উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি জোরদার

প্রসঙ্গত, ১৯১৬ সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে লন্ডনে এক গোপন চুক্তি হয়, যা ‘এশিয়া মাইনর চুক্তি’ বা ‘সাইকস-পাইকট চুক্তি’ নামে পরিচিত। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল অটোমান সাম্রাজ্যের অঞ্চলগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া। ব্রিটিশ কূটনীতিক মার্ক সাইকস এবং ফরাসি প্রতিনিধি ফ্রাঁসোয়া জর্জ পাইকট এই চুক্তির মূল রূপকার ছিলেন।

আরও পড়ুন: ইরান ঘিরে মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শন, রণতরী পাঠানোর নির্দেশ ট্রাম্পের

চলমান ইসরাইল-ইরান সংঘাতের প্রসঙ্গ টেনে এরদোগান বলেন, তইরানি জনগণের সাহস, ঐক্য এবং দীর্ঘ রাষ্ট্রীয় অভিজ্ঞতার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি, তারা এই সংকটময় পরিস্থিতি অতিক্রম করতে পারবে।

আরও পড়ুন: মার্কিন হামলার হুমকি, ইরান সরকারের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের

ট্যাগ :
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যপ্রাচ্যে নতুন কোনও সাইকস-পাইকট চুক্তি নয়: এরদোগান

আপডেট : ২২ জুন ২০২৫, রবিবার