০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা

পুবের কলম, কলকাতা: মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ল কলকাতার আন্তর্জাতিক বিমান পরিষেবায়। নিরাপত্তার খাতিরে এবং আকাশপথ ব্যবহারে বিধিনিষেধের কারণে কলকাতা থেকে মধ্যপ্রাচ্যগামী এবং সেখান থেকে কলকাতামুখী একাধিক আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে। এর ফলে সোমবার সকাল থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মুখে পড়েছেন শত শত যাত্রী।

বিমানবন্দর সূত্রে খবর, মূলত দুবাই, দোহা এবং আবুধাবির মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট রুটগুলোতে পরিষেবা বিঘ্নিত হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটসের ওপর। আজ এমিরেটসের মোট ৮টি বিমান বাতিল করা হয়েছে, যার মধ্যে ৪টি অ্যারাইভাল (আগমন) এবং ৪টি ডিপারচার (প্রস্থান) রয়েছে। একইভাবে কাতার ও আবুধাবিগামী রুটেও কোপ পড়েছে। কাতার এয়ারওয়েজের ২টি অ্যারাইভাল এবং ২টি ডিপারচার মিলিয়ে মোট ৪টি উড়ান বাতিল ঘোষণা করা হয়েছে। পিছিয়ে নেই এতিহাদ এয়ারওয়েজও তাদেরও ২টি অ্যারাইভাল এবং ২টি ডিপারচার বাতিল করতে হয়েছে।

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক: শিলংগামী ইন্ডিগো ফ্লাইটের যাত্রীদের নামাল কর্তৃপক্ষ

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সৃষ্ট উত্তেজনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থাগুলো বাড়তি সতর্কতা অবলম্বন করছে। অনেক ক্ষেত্রে বিমানগুলোকে বিকল্প দীর্ঘ পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে, যা জ্বালানি ও সময়ের নিরিখে ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। উড়ান বাতিলের জেরে বিমানবন্দরে অনেক যাত্রীই আটকে পড়েছেন। বিশেষ করে যারা ইউরোপ বা আমেরিকায় যাওয়ার জন্য দুবাই বা দোহাকে সংযোগকারী হিসেবে ব্যবহার করেন, তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন।

আরও পড়ুন: মাঝ আকাশে আগুন আতঙ্ক, কলকাতা বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে জারি হাই অ্যালার্ট, নিরাপত্তারক্ষীদর ছুটি বাতিল
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা

আপডেট : ২ মার্চ ২০২৬, সোমবার