০৬ মার্চ ২০২৬, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জলখাবারে বানিয়ে ফেলুন সুস্বাদু কিমা পরোটা

পুবের কলম ওয়েবডেস্কঃ বাড়িতে অতিথি অথবা সকালের জলখাবারে একটু স্বাদ বদলের ইচ্ছে। ঘরে বানিয়ে ফেলুন কিমা পরোটা।

আরও পড়ুন: তামিলনাড়ুতে সরকারি স্কুলে ব্রেকফাস্ট,উপস্থিতি ৮৫শতাংশ স্কুলে বেশি :রিপোর্ট

উপকরণ

চিকেন কিমা এক কাপ, আলু সেদ্ধ ২ কাপ, পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ, আদা বাটা সিকি চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরে বাটা আধা চা চামচ, কাঁচা লঙ্কা কুঁচি ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ ২ চা চামচ, শুকনা লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, ধনেপাতা ১ টেবিল চামচ, তেল আধা কাপ, ময়দা পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

পাত্রে ২ টেবিল চামচ তেল ও পেঁয়াজ দিয়ে বাদামি হলে আদা, রসুন, জিরে শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা ও লবণ দিয়ে কষিয়ে নিন। এবার কিমা ও আলু সেদ্ধ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন। কিমা ভুনা ঠাণ্ডা হলে কাঁচা লঙ্কা, গোলমরিচ, ধনেপাতা দিয়ে ময়দার সঙ্গে মেখে নিন।

এবার পছন্দমতো আকারে পরোটা বেলে হালকা তেলে দুইপাশ সোনালি করে ভেজে তুলুন। ব্যাস, সস অথবা চাটনীর সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস, জোর জল্পনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জলখাবারে বানিয়ে ফেলুন সুস্বাদু কিমা পরোটা

আপডেট : ৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার