০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৬ শে জানুয়ারি’র সতর্কতায় কলকাতা বিমানবন্দরে বন্ধ করা হল ভিজিটর্স পাস

পুবের কলম, ওয়েবডেস্কঃ ২৬ জানুয়ারি প্রজাতন্ত দিবসে দেশজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। এবার কলকাতা বিমানবন্দরের ভিজিটর্স পাস দেওয়া বন্ধ করা হল কয়েকদিনের জন্য। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বলে জানা গেছে।

রাজ্যে ইতিমধ্যেই ২৬ জানুয়ারির আগে মাও হামলার আশঙ্কায় রাজ্য ও রেলকে সতর্ক করেছে আইবি। ঝাড়গ্রাম, খড়গপুর, পুরুলিয়া থেকে ছাড়া ট্রেনে মাও হামলার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা

২৬ জানুয়ারি দেশজুড়ে জারি রয়েছে হাই অ্যালার্ট। এই নির্দেশ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকছে। দিল্লি পুলিশের তরফ থেকে সর্বত্র নজরদারি চালানো হচ্ছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ (নতুন দিল্লি) দীপক যাদব বলেছেন, সিসিটিভির নজরদারিতে থাকবে প্রজাতন্ত দিবসের অনুষ্ঠান। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় পুলিশ, বিশেষ সেল, বিশেষ শাখা, ট্রাফিক, সোয়াট (সর্ব-মহিলা বিশেষ অস্ত্র এবং কৌশল) সহ দিল্লি পুলিশের ইউনিট এবং আধাসামরিক বাহিনী ছাড়াও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের দলগুলিও মোতায়েন থাকবে। অতিরিক্ত নজরদারির জন্য সুউচ্চ ভবনে পুলিশ মোতায়েন থাকছে। যে কোনও প্রতিকূল বিমানকে নজরদারি ও মোকাবিলায় একটি এয়ার ডিফেন্স বন্দুকও থাকবে। প্রজাতন্ত দিবসে একমাত্র যারা টিকার দুটি ডোজ নিয়েছেন তারাই উপস্থিত থাকতে পারবে শিশুদের কোনও অনুমতি নেই। এই বছরের অনুষ্ঠানে প্রায় ১৪, হাজার আমন্ত্রিতদের অনুমতি দেওয়া হয়েছে। যার মধ্যে জনসাধারণের জন্য প্রায় ৪০০০টি টিকিট ইস্যু করা হয়েছে।

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক: শিলংগামী ইন্ডিগো ফ্লাইটের যাত্রীদের নামাল কর্তৃপক্ষ

দিল্লি পুলিশ আরও জানিয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়ে গোটা রাজধানীকে। বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। যে কোনও সন্ত্রাস মূলক ব্যবস্থা দেখলেই বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন: মাঝ আকাশে আগুন আতঙ্ক, কলকাতা বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ

সর্বধিক পাঠিত

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৬ শে জানুয়ারি’র সতর্কতায় কলকাতা বিমানবন্দরে বন্ধ করা হল ভিজিটর্স পাস

আপডেট : ২১ জানুয়ারী ২০২২, শুক্রবার