০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাতির দাঁত সহ কলকাতা বিমানবন্দরে আটক এক যাত্রী

প্রতীকী ছবি

 পুবের কলম ওয়েবডেস্ক: হাতির দাঁত সহ এক যাত্রীকে আটক করল শুল্ক দফতর এবং সিআইএসএফ ( Customs Office and CISF) । এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কলকাতা বিমানবন্দরে। প্রসঙ্গত, এর আগেও নানান রকমের দামি ধাতু, সোনা রুপা, লুকিয়ে নিয়ে যেতে গিয়ে চেকিং- এর সময় ধরা পড়েছে অনেক যাত্রী। কয়েকদিন আগেই, মাদক দ্রব্যাদি লুকিয়ে নিয়ে যেতে গিয়ে ধরা পড়েছিল এক যাত্রী। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। কিন্তু এবার মাদক দ্রব্যাদি না এবার, হাতির দাঁত নিয়ে ধরা পড়েছে এক পাচারকারী। এই রকম বেআইনি জিনিস নিয়ে যারা যারা ধরা পড়েছিল ,তাদের সবাইকে গ্রেফতারও করেছে পুলিশ।

হাতির দাঁত সহ কলকাতা বিমানবন্দরে আটক এক যাত্রী
কলকাতা বিমানবন্দর

কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে সিকিউরিটি চেকিংয়ের সময় ওই যাত্রীকে আটক করা হয়। চেকিংয়ের সময় তার কাছ থেকে হাতির দাঁত উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ, সিআইএসএফ এবং শুল্ক দফতরের আধিকারিকদের খবর দেওয়া হলে, ওই যাত্রীকে আটক করা হয়। বাংলাদেশের জন্য রওনা দিচ্ছিলেন ওই যাত্রী। যদিও নামটা এখনও প্রকাশ্যে আসেনি।।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা

এদিন কলকাতা-ঢাকা উড়ানের সিকিউরিটি চেকিংয়ের সময় এক ব্যক্তির ব্যাগ স্ক্যান হবার সময়, স্ক্যানারে দাতের মত এক অদ্ভুত জিনিস ধরা পরে। পরে ব্যাগ খুলে দেখতেই, হাতির দাঁতের মত একটা জিনিস বেরিয়ে আসে। সন্দেহ হতেই আটক করে ওই ব্যক্তিকে। শুল্ক দফতর এবং সিআইএসএফকে খবর দিলে জেরা করে ওই যাত্রীকে। আপাতত এখন জিজ্ঞাসাবাদ চলছে, হাতির দাঁতটা আসল না নকল এখনও জানা যায়নি। তবে, দাঁতটা আসল হলে লোকটিকে পুলিশি হেফাজতে দেওয়া হবে বলে জানিয়েছে, বিমানবন্দর দফতর।

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক: শিলংগামী ইন্ডিগো ফ্লাইটের যাত্রীদের নামাল কর্তৃপক্ষ

আরও পড়ুন: মাঝ আকাশে আগুন আতঙ্ক, কলকাতা বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাতির দাঁত সহ কলকাতা বিমানবন্দরে আটক এক যাত্রী

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, রবিবার