০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাঁসখালি ধর্ষণকাণ্ডে জামিন নাকচ মূল অভিযুক্ত ধর্ষকের বাবা ও তাঁর বন্ধুর

পুবের কলম প্রতিবেদক, নদিয়া: হাঁসখালি ধর্ষণ কাণ্ডে তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা মূল অভিযুক্ত ব্রজ গয়ালির বাবা তৃণমূল নেতা সমরেন্দু গয়ালি ও তার বন্ধু পীযূষ কান্তি ভক্ত সহ ৫ জনকে গ্রেফতার করে সিবিআই।  আজ  মঙ্গলবার অভিযুক্ত ব্রজ গয়ালির বাবা সমরেন্দ্র গয়ালি ও তার বন্ধু পীযূষ কান্তি ভক্তকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়। কিন্তু মূল মামলা যে এডিজেএম বিশেষ পসকো কোর্টে উঠেছিল সেই কোর্ট আজ ছুটির জন্য বন্ধ ছিল। সেই কারণে মঙ্গলবার রানাঘাট আদালতের এসিজিএম কোর্টে তোলা হয় সমরেন্দ্র গয়ালি ও তার বন্ধু পীযূষ কান্তি ভক্তকে। বিচারক তাদের এক দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামীকাল বুধবার আবার পেশ করা হবে এই দুই অভিযুক্তকে।

এর আগেও গত মঙ্গলবার সমরেন্দুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই। ওই দিনই ব্রজগোপালের মা কেও তলব করা হয়েছিল। সেইদিন তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় সিবিআই। কিন্তু তিনদিন যেতে না যেতেই সমরেন্দুকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: দিল্লির লালকেল্লা বিস্ফোরণকাণ্ড: কাশ্মীর থেকে আরও ২ জনকে গ্রেফতার করল এনআইএ

সিবিআই সুত্রে খবর, “ ব্রজ ও তার বাবাকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা। এরপর আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কথার মধ্যে অনেক অসংগতি দেখা যায়। এর পর সিবিআই তাদের ছেড়ে দিলেও পরে সমরেন্দুকে গ্রেফতার করে।

আরও পড়ুন: নতুন করে ওবিসি যাচাই করছে রাজ্য, মান্যতা দিয়ে মামলার পরবর্তী শুনানি ধার্য্য জুলাইয়ে

আরও পড়ুন: তিরুপতি প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি কাণ্ডে গ্রেফতার ৪
সর্বধিক পাঠিত

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাঁসখালি ধর্ষণকাণ্ডে জামিন নাকচ মূল অভিযুক্ত ধর্ষকের বাবা ও তাঁর বন্ধুর

আপডেট : ৩ মে ২০২২, মঙ্গলবার