০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাপের কারণে বিদ্যুৎহীন শহর!

পুবের কলম ওয়েবডেস্কঃ জাপানের ফুকুশিমার কোরিয়ামা শহরের এক বিদ্যুতের সাবস্টেশনে একটি সাপ ঢুকে গিয়েছিল। এরপর যান্ত্রিক গোলযোগ থেকে প্রায় ১০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে যায়। ২৯ জুন দুপুর ২টা ১০মিনিটে কোরিয়ামা শহরে বিদ্যুৎ চলে যায়। সেদিন শহরটিতে তীব্র গরম ছিল। পরে অনুসন্ধানকারীরা দেখেন, বিদ্যুতের সাবস্টেশনের যন্ত্রের মধ্যে সাপ ঢুকেছে। কর্মকর্তারা জানান, সাপটিকে যখন পাওয়া যায় তখনও সেটি জ্বলছিল। একটি তারের সংস্পর্শে আসার পরই সাপটি বিদ্যুতায়িত হয়। ফলে ওই যন্ত্রটিতে আগুন ধরে যায়। পরে দমকল কর্মীরা এসে তা নেভায়। সাপের এমন কর্মকাণ্ডে ১০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। স্থানীয় একজন দোকানদার জানান, ওইদিন বিদ্যুৎ না থাকায় তার দোকান বন্ধ করতে হয়। সাপের এমন ঘটনা শুনে স্থানীয়রা অবাক হয়েছেন। একটি সাপ যে গোটা শহরের বিদ্যুৎসেবা অচল করে দিতে পারে তা কারও জানা ছিল না।

আরও পড়ুন: তীব্র গরমে বিদ্যুতের সমস্যায় নাজেহাল জয়নগর, মথুরাপুর-সহ আশেপাশের এলাকার মানুষ
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

‘ঘরে থাকুন, জানালা থেকে দূরে থাকুন’: মার্কিন-ইসরাইল হামলার মধ্যে ইরানে ভারতীয় নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাপের কারণে বিদ্যুৎহীন শহর!

আপডেট : ৮ জুলাই ২০২২, শুক্রবার