০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুরফুরায় তৈরি হচ্ছে উন্নয়ন পর্ষদের নয়া অফিস, চলতি মাসেই উদ্বোধন

পুবের কলম প্রতিবেদক:  চলিতে মাসেই ফুরফুরা উন্নয়ণ পর্ষদ ফুরফুরায় তাদের নতুন অফিস পেতে চলেছে। আগামী দিনে ফুরফুরা শরীফের যাবতীয় উন্নয়নের কাজকর্ম এই অফিস থেকেই পরিচালনা হবে বলে জানা গিয়েছে। ফুরফুরা গ্রামপঞ্চায়েতের পাশেই এই নতুন ভবন তৈরি হচ্ছে। সেখানেই  বসবেন ফুরফুরা উন্নয়ণ পর্ষদের চেয়ারম্যান তপন দাসগুপ্ত এবং পর্ষদের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা। রবিবার ফুরফুরা উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের পাশে যে নয়া ভবন তৈরি হচ্ছে সেই ভবনের নির্মাণ কাজ অনেকটাই শেষ পর্যায়ে। মনে করা হচ্ছে ২৪ অথবা ২৫ মার্চের মধ্যেই উদ্বোধন হতে পারে। আগামী ২৪ মার্চ ফুরফুরায় যাচ্ছেন হুগলির আদি সপ্তগ্রামের বিধায়ক তথা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বর্ষীয়ান নেতা তপন দাসগুপ্ত।

জানা গিয়েছে, ফুরফুরা উন্নয়ন পর্ষদের বর্তমান অফিস ছিল হুগলির শ্রীরামপুরে। সেখান থেকেই এতদিন সমস্ত কাজ পরিচালনা হত । বর্তমানে  প্রশাসনিক ভবন সেখানে রয়েছে। নানা কাজের সুবিধায় সেই অফিসটিও রাখা হচ্ছে। এর আগে ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান থাকাকালীন  ফিরহাদ হাকিমও ওই অফিসে বসেই কাজকর্ম করেছেন।

আরও পড়ুন: রমযান: হৃদয় পরিবর্তনের বরকতময় এক মাস

জেলা শাসকও কাজ দেখতেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নয়া চেয়ারম্যান ঘোষণার পর মনে করা হচ্ছে সংখ্যালঘুদের জন্য বড়    চমক ফুরফুরায়। ফুরফুরা দরবার শরীফে উন্নয়ন পর্ষদের নতুন অফিস ফুরফুরায় হতে চলেছে। নয়া দায়িত্ব পাওয়ার পর ইতিমধ্যে কয়েকবার চেয়ারম্যান তপন দাসগুপ্ত সেখানকার পীর এবং পীরজাদা সঙ্গে কথা বলে এসেছেন।

আরও পড়ুন: সিরিয়ায় নতুন সরকার গঠন আগামী মাসে

২৪ মার্চ আবারও সেখানে গিয়ে ফুরফুরার উন্নয়নের বিষয়ে আলোচনা  করবেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরার উন্নয়নের জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। কাজেই কীভাবে উন্নয়ন হবে সেটা দেখাই আমার প্রধান লক্ষ্য। আর আগামীদিনে মুখ্যমন্ত্রী পরামর্শ মেনে  ফুরফুরার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই।

আরও পড়ুন: অত্যাধুনিক বার্ণ ইউনিট গড়ল এমআর বাঙুর হাসপাতাল

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি, বুকিংয়ে নতুন নিয়ম—যুদ্ধের প্রভাব রান্নাঘরেও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফুরফুরায় তৈরি হচ্ছে উন্নয়ন পর্ষদের নয়া অফিস, চলতি মাসেই উদ্বোধন

আপডেট : ১৯ মার্চ ২০২৩, রবিবার