০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুবতীকে ত্রিশ টুকরো করে কেটে খুন ওড়িশায়

ওড়িশা, ২৬ নভেম্বর: যুবতীকে ত্রিশ টুকরো করে কেটে খুন ওড়িশায়। ২১ বছর বয়সী এক যুবতীকে খুনের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ওড়িশার নবরংপুর জেলার গোনা পঞ্চায়েতের মুরুমডিহি গ্রামের। পুলিশ জানিয়েছেন, মুরুমডিহি গ্রাম সংলগ্ন একটি জঙ্গল থেকে ত্রিক টুকরো দেহের অংশ উদ্ধার করেছে। উমেরকোট মহকুমা পুলিশ আধিকারিক আদিত্য সেন জানান, ‘মৃতের বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে পুলিশ টুকরো টুকরো দেহাংশ উদ্ধার করেছে। ওই দম্পতিকে গ্রেফতারও করা হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম তিলাবতী গোন্ড। সে রায়ঘর ব্লকের বাগবেদা গ্রামের বাসিন্দা। বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন যুবতী। বৃহস্পতিবার যুবতীর বাবা-মা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। মৃতদেহটি উদ্ধারের পর তাঁর বাবা-মা দেহটি শনাক্ত করেন। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মুরামডিহি গ্রামের চন্দ্র রাউত (২৭) ও তার স্ত্রীকে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথাও স্বীকার করেছে অভিযুক্তরা বলেই জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ট্রলি ব্যাগ ভর্তি কোটি কোটি টাকা: ওড়িশার সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার ৪ কোটি টাকা

পুলিশ জানিয়েছে, গত দুই বছর ধরে ওই যুবতী অভিযুক্ত রাউতের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলেন। বুধবার সন্ধ্যায় রাউতের বাড়ি গিয়ে তাকে বিয়ের জন্য প্রস্তাব দেন যুবতী। এনিয়ে শুরু হয় দু’জনের বাকবিতণ্ডা। তারপরই রাউত ও তাঁর স্ত্রী ওই যুবতীকে বেধড়ক মারধর করেন। যুবতী শারীরিক অসুস্থতা বোধ করার পরই মারা যান। মৃতদেহটি লোপাটের উদ্দেশ্যে স্থানীয় এক জঙ্গলে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে দেহটি টুকরো টুকরো করে কেটে প্লাস্টিকে ভরে মাটির তলে পুতে দেয়। যুবতীর পরনের পোষাকগুলিকে পুড়িয়ে দেয় অভিযুক্তরা।

আরও পড়ুন: নারী নিরাপত্তায় অবনতি: ওডিশায় স্কুল চত্বরেই ছাত্রীকে গণধর্ষণ, ভিডিও ভাইরাল করে গ্রেফতার ৬

শনিবার সকালে মুরুমডিহি গ্রামের এক যুবক জঙ্গলে কাজের উদ্দেশ্য গিয়ে রক্ত পড়ে থাকতে দেখে গ্রামের খবর দেয়। ঘটনায় আতঙ্ক ছড়াতেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্তে করে ওই জঙ্গল থেকে দেহাংশ উদ্ধার করে।

আরও পড়ুন: ওড়িশায় খ্রিস্টান যাজককে নির্মম নির্যাতন, বিজেপিকে ‘জঙ্গলরাজ’ তোপ ওয়াইসির

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা ভ্যানের, মৃত ৬, আশঙ্কাজনক ৩

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুবতীকে ত্রিশ টুকরো করে কেটে খুন ওড়িশায়

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, রবিবার