পূবের কলম ওয়েবডেস্কঃ দশ টাকার কয়েন জমিয়েই ৬ লাখ টাকার গাড়ি কিনে নিজের স্বপ্ন পূরণ করলেন তামিলনাডুর এক যুবক। ১০ টাকার কয়েনের গ্রহণযোগ্যতা নেই। সরকারি ভাবে বাতিল না হলেও, অনেকেই এই কয়েন নিতে অনিচ্ছা প্রকাশ করেন। সবার থেকে আলাদা ভেবেছিলেন আরুরের ভেত্রিবেল নামে তামিলনাডুর এই যুবক। ১০ টাকার কয়েন নিতে অনীহা, তাহলে উপায় কি? সেই ভেবেই এক এক করে ১০ টাকার কয়েন জমাতে শুরু করেন এই যুবক।
তারপর ঠিক করলেন এই কয়েন দিয়েই কিনে ফেলবেন একটা নতুন গাড়ি।আরও পড়ুন:
জানা গিয়েছে, আরুরের ভেত্রিবেল নামক ওই ব্যক্তির মায়ের একটা ছোট চায়ের দোকান আছে। একই ভাবে সেখানে কোনও বিক্রেতাকে ১০ টাকা কয়েন দিলে, মুহূর্তের মধ্যে তাঁদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। এই ভাবেই এক এক করে অনেক ১০ টাকার কয়েন জমতে থাকে তামিলনাডুর এই বাড়িতে। রীতিমত কয়েনের স্তূপ হয়ে যায় এই বাড়িতে। শুধু তাই নয়, বাচ্চারা এমনভাবে ১০ টাকার কয়েন নিয়ে খেলে, মনে হয় যেনও এটি একটি খেলনা।
এই ভাবেই এক এক করে এক মাসের মধ্যেই জমিয়ে ফেলে ৬ লাখ টাকা। যেমন ভাবনা তেমন কাজ।
সেই টাকা নিয়েই সঙ্গে সঙ্গে রওনা দেয় ধর্মপুরীর এক গাড়ির শো-রুমে। প্রাথমিক পর্যায়ে,শো-রুমের কর্মীরা এই টাকা নিতে না চাইলেও, এক প্রকার জোর করেই তাঁদের রাজি করায় এই যুবক।আরও পড়ুন:

এদিন আরুরের ভেত্রিবেল বলেন, এই টাকা নিয়ে তিনি ব্যাঙ্কে গেলেও, মুখ ফিরিয়ে নেন কর্মীরা। তাঁদের কথা অনুযায়ী, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তো ১০ টাকার কয়েন নিষিদ্ধ করেনি। ব্যাংক কর্মীদের দাবি, এত কয়েন গোনার লোক নেই। এই নিয়ে একাধিকবার অভিযোগ করলেও, কোনও প্রকার সুরাহা হয়নি। তারপরই গাড়ি কিনে নেন তিনি। আপাতত তাঁর কাছে এখন কোনও ১০ টাকার কয়েন আর নেই। তিনি ১০ টাকার কয়েনমুক্ত।