পুবের কলম, ওয়েবডেস্ক: আফগানিস্তান এবার পাকিস্তানের নদীর জলের প্রবাহ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। তালিবান সরকার কুনার নদীর ওপর একটি বড় বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে। আফগান সরকারের জল ও শক্তি মন্ত্রণালয়কে সর্বোচ্চ নেতা হিবাতুল্লা আখুন্দজাদা ‘যত দ্রুত সম্ভব’ বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন।
কুনার নদী ৪৮০ কিলোমিটার দীর্ঘ এবং এর উৎস উত্তর-পূর্ব আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতে। নদীটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৌঁছায়। জালালাবাদ শহরে এটি কাবুল নদীর সঙ্গে মিশে যায় এবং পরে পাকিস্তানের অ্যাটক শহরের কাছে সিন্ধু নদীর সঙ্গে যুক্ত হয়। নদী বিশেষজ্ঞদের মতে, কাবুল নদীর জলের প্রধান উৎসই এই কুনার নদী। পাকিস্তানের কৃষি, বিদ্যুৎ উৎপাদন ও দৈনন্দিন জীবনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ি অঞ্চল থেকে প্রবাহিত কুনার নদীর ওপর এই বাঁধ নির্মাণ করলে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশের কৃষি এবং বিদ্যুৎ উৎপাদনে সরাসরি প্রভাব পড়তে পারে। আফগানিস্তানের জলসংকট মোকাবিলা করার পাশাপাশি এটি পাকিস্তানের ওপর কৌশলগত ও রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি হাতিয়ার হিসেবেও ব্যবহার হতে পারে। লন্ডনে কর্মরত আফগান সাংবাদিক সামি ইউসুফজাই সমাজমাধ্যমে লিখেছেন, ‘কাবুল ও কুনার নদী পাকিস্তানে জলের অন্যতম প্রধান উৎস। আফগানিস্তান এই নিয়ন্ত্রণে আসলে অঞ্চলে রাজনৈতিক প্রভাবও বাড়াতে পারে।’ আফগান সরকারের সহকারী তথ্যমন্ত্রী মুহাজের ফারাহি জানিয়েছেন, বাঁধ নির্মাণের কাজ বিদেশি সংস্থার বদলে দেশীয় সংস্থার মাধ্যমে পরিচালিত হবে। এই পদক্ষেপের রাজনৈতিক প্রসঙ্গও গুরুত্বপূর্ণ। চলতি মাসের শুরুতে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সংঘর্ষ হয়। পাকিস্তানের বিমান হামলার জবাবে তালিবান সরকারের প্রতিক্রিয়া সীমান্ত উত্তপ্ত করে। যদিও বর্তমানে সীমান্তে সংঘর্ষবিরতি স্থাপিত হয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও অস্থিতিশীল। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার পর আফগানিস্তানও একই কৌশল অনুসরণ করছে। তালেবানের এই উদ্যোগ আফগানিস্তানের জন্য খাদ্য নিরাপত্তা, ও দীর্ঘমেয়াদি জল সরবরাহ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে পাকিস্তান ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বিষয়টিকে কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। নদীর জলের ওপর নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তারের এই নতুন অধ্যায় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতাকে আরও গভীর করবে।বাঁধ নির্মাণের পরিকল্পনা, এবার পাকিস্তানের নদীর জল নিয়ন্ত্রণ করতে চায় আফগানিস্তান
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২৫, ১৬:০০
আরও খবর
বিদেশি স্থলবাহিনী ঢুকলে ধ্বংস করে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি
মোজতবা খামেনির নিয়োগে সন্তুষ্ট নন ট্রাম্প, দাবি মার্কিন সংবাদমাধ্যমের
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার, কালো পতাকা ও ‘ফিরে যান’ স্লোগান
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, আনুগত্য জানাল বিপ্লবী রক্ষী বাহিনী ও সেনাবাহিনী
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, আনুগত্য জানাল বিপ্লবী রক্ষী বাহিনী ও সেনাবাহিনী
আন্তর্জাতিক নারী দিবসে মুখ্যমন্ত্রীর টুইটে মহিলাভিত্তিক প্রকল্পের খতিয়ান
আন্তর্জাতিক নারী দিবসে মুখ্যমন্ত্রীর টুইটে মহিলাভিত্তিক প্রকল্পের খতিয়ান
গ্যাসের দামবৃদ্ধি: হাতা খুন্তি নিয়ে প্রতিবাদ তৃণমূলের নারীবাহিনীর
গ্যাসের দামবৃদ্ধি: হাতা খুন্তি নিয়ে প্রতিবাদ তৃণমূলের নারীবাহিনীর
ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব, ইসরাইলে প্রায় ২,০০০ জন হাসপাতালে
ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব, ইসরাইলে প্রায় ২,০০০ জন হাসপাতালে
নন্দীগ্রাম: ভোটের মুখে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ পঞ্চায়েত সমিতির সদস্যের
নন্দীগ্রাম: ভোটের মুখে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ পঞ্চায়েত সমিতির সদস্যের
রাষ্ট্রপতির ‘অপমান’ বিতর্কে ধর্নামঞ্চ থেকে পাল্টা আক্রমণ মমতার, ছবি দেখিয়ে তুললেন প্রশ্ন
রাষ্ট্রপতির ‘অপমান’ বিতর্কে ধর্নামঞ্চ থেকে পাল্টা আক্রমণ মমতার, ছবি দেখিয়ে তুললেন প্রশ্ন
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর