পুবের কলম ওয়েবডেস্কঃ এক বছরে দুই বার পবিত্র রমযান পালন করবেন মুসলিমরা। এমনটা হতে চলেছে ২০৩০ সালে। এই ঘটনা এর আগে ঘটেছিল ১৯৯৭ সালে। সউদি আরবের জ্যোতির্বিজ্ঞানী খালেদ আল জাকাক তাঁর নিজস্ব ট্যুইটার অ্যাকান্টে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ২০৩০ সালে একই বছরে দুই বার রমযান মাস পালন করবেন মুসলিমরা।
প্রথমটি হবে জানুয়ারিতে ও শেষ রমযানটি হবে ডিসেম্বরে। এর কারণ অবশ্যই ইসলামি হিজরি ক্যালেন্ডার যা চাঁদের ওপর ভিত্তি করে তৈরি। আল জাকাক জানান, ৩৩৩ বছর অন্তর বিশ্বে এই ঘটনা ঘটে থাকে। অর্থাৎ একই বছরে দু’টি রমযান মাস পালিত হয়। ১৯৯৭ সালের আগে ১৯৬৫ সালেও একই অভিজ্ঞতা হয়েছিল মুসলিমদের এবং ২০৩০ ও ২০৬৩ সালেও রমযান দু’টি করে হবে। হিজরি বর্ষ ১৪৫১ বা ইংরেজি ক্যালেন্ডার ২০৩০ সালের ৫ জানুয়ারি প্রথম রমযান শুরু হবে এবং ১৪৫০ হিজরিতে দ্বিতীয় রমযান শুরু হবে যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২০৩০ সালের ২৬ ডিসেম্বর। এর অর্থ ২০৩০সালে ৩৬দিন রোযা হতে পারে। উল্লেখ্য, ইংরেজি ক্যালেন্ডারে এক বছরে দিনসংখ্যা ৩৬৫ ও হিজরি বছরে দিনসংখ্যা ৩৫৪।১৯৯৭-র পর ২০৩০ সালে ২ বার রমযান
ইমামা খাতুন
প্রকাশিত:
২২ এপ্রিল ২০২২, ১২:৫৭
আরও খবর
রমজানে টিপু সুলতান মসজিদের বাইরে তেলেভাজার পসরা
রমজানে চাহিদা তুঙ্গে বাকর খানির জাকারিয়া স্ট্রিটে
চলছে রমজান মাস খেজুরের পসরা নিয়ে চাঁদনী মার্কেটে বিক্রেতা
রমজানের দুপুরে শোকের ছায়া: পোলবাহী গাড়ি উল্টে প্রাণ হারালেন এক ইমাম
শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ
শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ
শিক্ষা পদ্ধতিতে বড়সড় রদবদল, বছরে দু’বার বোর্ড পরীক্ষা! প্রস্তাব এনসিএফের
শিক্ষা পদ্ধতিতে বড়সড় রদবদল, বছরে দু’বার বোর্ড পরীক্ষা! প্রস্তাব এনসিএফের
সর্বাধিক পাঠিত
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প, ইঙ্গিত হোয়াইট হাউসে
পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন হেমন্ত সোরেন
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
জেলের ভেতরেই গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
জেলের ভেতরেই গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
মহিলা ভোটারের নাম বাদ বেশি, কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলল তৃণমূল
মহিলা ভোটারের নাম বাদ বেশি, কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলল তৃণমূল
বিজেপির ওড়িশায় পৈশাচিক ঘটনা, বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ
বিজেপির ওড়িশায় পৈশাচিক ঘটনা, বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ
হোয়াইট হাউসে ইসরাইল-লেবানন শান্তি বৈঠকের ঘোষণা ট্রাম্পের