০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘নবাবের ধন’ কিনে ঠকে গেলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

পুবের কলম ওয়েবডেস্কঃ তুলোয় মুড়িয়ে অতি যত্নে নিয়ে গিয়েছিলেন রাজার আদরের ধন। তোয়াজের অভাব হয়নি বললেই চলে। কিন্তু সকাল হতে না হতেই জানিয়ে দিলেন দুঃসংবাদ। নবাবের ধন কিনে যে এই ভাবে ঠকবেন, স্বপ্নেও কল্পনা করতে পারেননি কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আপনাদের মনে নিশ্চয় ইতিমধ্যে কৌতূহল জন্মেছে, ঘটনাটি কি? আসলে কথা হচ্ছে মুর্শিদাবাদের কোহিতুর আমের। ইতিহাসের পাতায় গেলে দেখা যাবে নবাব মুর্শিদ কুলি খাঁ এই আম নিয়ে এসেছিলেন তত্‍কালীন ব্রহ্মদেশ এখনকার (মায়ানমার) থেকে।

জানা যায়, তিনি প্রথম মুর্শিদাবাদে এই আমের বীজ বপন করেন। তারপর থেকেই এই আমের ফলন শুরু হয় মুর্শিদাবাদে। তবে এই আমের একটা বিশেষত্ব আছে। এই আম কেজি দরে বিক্রি হয়না। এই আম বিক্রি হয় পিস দরে। এক একটা আমের ওজন হয় প্রায় ৬০০ গ্রাম। এই বছর এই আমের দাম উঠেছে এক একটি ১৬০ থেকে ২০০ টাকা। অভিযোগ, কোহিতুর আম কিনে ঠকেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তা নিয়ে শুক্রবার বিধানসভার অধিবেশনের শেষ দিনে আক্ষেপ প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, আম উত্‍সবের সূচনায় গিয়ে ‘নবাবী’ এই আম খুব পছন্দ হয় তাঁর। কড়কড়ে ৫০০ টাকার বদলে কার্পাস তুলোয় মুড়িয়ে এই আম বাড়ি নিয়ে যায়।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত: বিনিয়োগ চুক্তি নিয়ে মার্কিন প্রেস সেক্রেটারি

তবে শুক্রবার অধিবেশনে আসতেই কথা ওঠে, বিধানসভায় এমন অনেকেই কর্মী রয়েছেন যারা সাধারণত মালদা,মুর্শিদাবাদের। তাঁদের মুখে আম নিয়ে যা কথা শুনেছেন তা শুনেই মন ভারী হয়ে যায় তাঁর। তিনি ৫০০ টাকার বদলে যেই আমটি কিনেছেন তাঁর ওজন কম করে হলেও ২৫০ গ্রাম।যদিও বা কেনার সময় অনেকেও দাম বেশি হওয়ার কথা বললেও, তাঁদের কথায় পাত্তা দেননি তিনি।যদিও তিনি ছাড়াও রাজ্যের অনেক নেতা, মন্ত্রী এই আম কিনেছেন বলে জানান তিনি।

আরও পড়ুন: দুর্নীতি ঠেকাতে আলবেনিয়ায় এআই মন্ত্রী নিয়োগ

আরও পড়ুন: চন্দ্রনাথ সিনহার আত্মসমর্পণ
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘নবাবের ধন’ কিনে ঠকে গেলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার