'বাংলায় ফুটল পদ্ম', ট্যুইট মোদির
পশ্চিমবঙ্গে গেরুয়া সুনামি। প্রায় ২০০ আসনে এগিয়ে বিজেপি। এনিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে লিখলেন, 'বাংলা ফুটল পদ্ম। এই নির্বাচন ইতিহাসে অমর হয়ে থাকবে। জনতাই জয়ী। বিজেপির সুশাসন জিতল। বঙ্গের প্রত্যেক মানুষকে আমার প্রণাম। আমরা সমাজের সব স্তরে সুযোগ সুবিধা পৌঁছে দেব।'
ফরাক্কায় জয়ী কংগ্রেস
ফরাক্কায় ৮১৯৩ ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী মোতাব শেখ।
নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী।
চুঁচুড়ায় জয়ী বিজেপির সুবীর নাগ
চুঁচুড়া ৩২ হাজার ৫৮৭ ভোটের মার্জিনে জয়ী বিজেপির সুবীর নাগ। পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
১৭ রাউন্ড শেষে নন্দীগ্রামে এগিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী
১৭ রাউন্ড শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ৫ হাজার ৭০০ ভোটে এগিয়ে। এই কেন্দ্রে মোট ১৮ রাউন্ড গণনা হবে।
ভবানীপুরে শমীক
ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে পৌঁছোলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন তিনি।
মেখলিগঞ্জে জয়ী বিজেপি প্রার্থী দধিরাম রায়
মেখলিগঞ্জে জিতলেন বিজেপি প্রার্থী দধিরাম রায়।পরাজিত তৃণমূলের পরেশচন্দ্র অধিকারী।
রানিগঞ্জ জয়ী বিজেপি প্রার্থী পার্থ ঘোষ
রানিগঞ্জে জয়জয়কার বিজেপি প্রার্থী পার্থ ঘোষের। ১৭ হাজার ৭৮৬ ভোটে জিতলেন তিনি।
রানিবাঁধে জয়ী বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু
রানিবাঁধে ৫২ হাজার ২৬৯ ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু।
শালতোড়া জয়ী চন্দনা বাউড়ি
শালতোড়ায় ৩২ হাজার ১৩৫ ভোটে জয়ী হলেন চন্দনা বাউড়ি।
হুমকি পেলে রাজনৈতিক দলগুলিকে যোগাযোগ করার অনুরোধ কমিশনের, দিল ফোন নম্বরও
বিধানসভা নির্বাচনের ভোটগণনার মাঝেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়েছে বলে অভিযোগ। এর মাঝেই নির্বাচন কমিশন জানিয়ে দিল, কোনও রাজনৈতিক দল যদি মনে করে, তাদের হুমকি দেওয়া হচ্ছে, ঝুঁকি রয়েছে, তা হলে যেন তাদের সঙ্গে যোগাযোগ করে। এ জন্য একটি নম্বরও দিয়েছে কমিশন। ১৮০০ ৩৪৫ ০০০৮ নম্বরে ফোন করে রাজনৈতিক দলগুলিকে অভিযোগ জানাতে বলা হয়েছে কমিশনের তরফে।
লোকভবন যাচ্ছেন মমতা
মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে লোকভবন যাচ্ছেন মমতা।
সোনারপুর দক্ষিণে জয়ী বিজেপি
সোনারপুর দক্ষিণে জয়ী বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়।
দেগঙ্গায় জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী আনিসুর রহমান বিদেশ
দেগঙ্গায় ১ লক্ষ ১ হাজার ১১৪ ভোটে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আনিসুর রহমান বিদেশ।
বহরমপুরে জয়ী বিজেপি
বহরমপুরে ১৬৮৫৮ ভোটে জয়ী বিজেপি। পরাজিত অধীর চৌধুরী। তবে পোস্টাল ব্যালটের ভোট এই হিসাবে নেই।
১৫ রাউন্ড গণনার শেষে নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে এখনও এগিয়ে শুভেন্দু অধিকারী। তবে তাঁর ব্যবধান কমছে। ১৫ রাউন্ড গণনার শেষে এই কেন্দ্রে শুভেন্দু এগিয়ে ১১১৮ ভোটে।
মালদহ সুজাপুরে জয়ী তৃণমূল
মালদহ সুজাপুরে জয়ী তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। প্রাপ্ত ভোট ১১২৭৯৫।
রানিনগরে জয়ী কংগ্রেস প্রার্থী জুলফিকার আলি
রানিনগরে জয়ী কংগ্রেস প্রার্থী জুলফিকার আলি।
জলঙ্গিতে জয়ী তৃণমূল
জলঙ্গিতে জয়ী তৃণমূল।
ডোমকলে জিতল সিপিএম
ডোমকল বিধানসভায় সিপিএমের মোস্তাফিজুর রহমান রানা জয়ী।
জগৎবল্লভপুরে জয়ী বিজেপি প্রার্থী
জগৎবল্লভপুরেও জয়ী বিজেপি প্রার্থী অনুপম ঘোষ। তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ১৫ হাজার ৬০৮।
খড়দহে জয়ী বিজেপি
খড়দহে জয়ী বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী। প্রাপ্ত ভোট ৯৭৭৫২।
মেটিয়াব্রুজে জয়ী তৃণমূল
মেটিয়াব্রুজে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী আবদুল খালেক মোল্লা।
মমতা ও শুভেন্দুর মোবাইল নিয়ে নিতে বলল কমিশন
সাখাওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দেয় কমিশন। মোবাইল নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশের অনুমতি নেই।
অভিষেককে বেরিয়ে যাওয়ার নির্দেশ
সাখাওয়াত মেমোরিয়ালে গণনাকেন্দ্রে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকে তাঁকে বেরিয়ে যেতে বলে নির্বাচন কমিশন। কারণ, তিনি প্রার্থী নন। প্রার্থী বা এজেন্ট ছাড়া গণনাকেন্দ্রে কারও থাকার কথা নয়।
গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দেওয়ার অভিযোগ
হেস্টিংসের গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্লো-ভোটিংয়ের খবর পেয়ে ওই কেন্দ্রে গিয়েছিলেন তিনি। যেহেতু তিনি প্রার্থী নন তাই তাঁকে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলা হয়।
দার্জিলিংয়ে জয়ী বিজেপি প্রার্থী
দার্জিলিংয়ে জয়ী বিজেপি প্রার্থী নোমান রাই। মোট ৬২ হাজার ৭৬টি ভোট পেয়েছেন তিনি।
মেদিনীপুরে জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর কুমার গুচ্ছাইত
মেদিনীপুর কেন্দ্রে জয়ী শঙ্কর কুমার গুচ্ছাইত। ৩৮ হাজার ৭৪৭ ভোটের ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী।
জামুরিয়াতে জয়ী বিজেপি প্রার্থী
জামুরিয়াতেও জয়ী বিজেপি প্রার্থী বিজন মুখোপাধ্যায়। ২২ হাজার ৫১৪ ভোটে জয়ী হয়েছেন তিনি।
বড়ঞা জয়ী বিজেপি প্রার্থী
বড়ঞায় জয়ী বিজেপি প্রার্থী সুখেন কুমার বাগদি। ২২ হাজার ৩০০ ভোটে তৃণমূল প্রার্থী প্রতিমা রজককে হারালেন তিনি।
১৩ রাউন্ড শেষে এগিয়ে মমতা
১৩ রাউন্ড গণনা শেষে ৫৩৪৯ ভোটে এগিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবধান কমালেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
দলের কর্মীদের বার্তা অভিষেকের
দলের কর্মীদের বার্তা দিলেন তূণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, "আরও অপেক্ষা করতে হবে। মানুষের রায়দান এখনও বাকি। শেষ হোক তারপর যাবেন।"
শামসেরগঞ্জে তৃণমূল জয়ী
৯৭২৫ ভোটে শামসেরগঞ্জে তৃণমূল প্রার্থী মহম্মদ নুর আলম জয়ী।
কালিম্পংয়ে জয়ী বিজেপির ভরত ছেত্রী
কালিম্পংয়ে জয়ী বিজেপির ভরত ছেত্রী।
আসানসোলে দক্ষিণে জয়ী অগ্নিমিত্রা
আসানসোল দক্ষিনে জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।আসানসোল দক্ষিণে ৪০ হাজার ৮৩৯ ভোটে জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তিনি ১ লাখ ১৯ হাজার ৫৮২টি ভোট পেয়েছেন তিনি।
সাখাওয়াতে মমতা
বাড়ি থেকে বেরিয়ে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনাকেন্দ্রে পৌঁছোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি উত্তপ্ত। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ছে।
ভাঙড়ে জয়ী আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি
ভাঙড়ে জয়ী আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি।
বাড়ি থেকে বেরলেন মমতা
কালীঘাটের বাড়ি থেকে বেরলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে যাচ্ছেন তিনি।
ভাতারে বিজেপি জয়ী
ভাতারে বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা জিতে গিয়েছেন। ব্যবধান সাড়ে ছ’হাজারের বেশি।
মন্তেশ্বরে জয়ী বিজেপি
মন্তেশ্বরে জিতেছেন বিজেপি প্রার্থী সৈকত পাঁজা। ১৪ হাজারের বেশি ব্যবধানে জয়। তৃণমূল প্রার্থী সিদ্দাকুল্লা চৌধুরীকে ১৪ হাজার ৭৯৮ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী।
ভগবানগোলায় জয়ী তৃণমূল
ভগবানগোলায় জিতলেন তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার। ৫৬ হাজারের বেশি ভোটে তিনি জিতেছেন।
সপ্তগ্রামে জয়ী বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ
সপ্তগ্রামে জয়ী বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। পরাজিত তৃণমূলের বিদেশ বসু।
মালদহে সুজাপুরে ১৫ রাউন্ড গণনার শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন
মালদহে সুজাপুর বিধানসভা কেন্দ্রে ১৫ রাউন্ড গণনার শেষে ৪৯,২০৮ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন।
৮ রাউন্ড গণনা শেষে নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু অধিকারী
৮ রাউন্ড গণনা শেষে নন্দীগ্রামে ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ৷
সাখাওয়াতের সামনে ভাঙচুর
সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
ভবানীপুরে ১২ রাউন্ড শেষে এগিয়ে মমতা
ECI তথ্য অনুযায়ী, ১২ রাউন্ডের শেষে ৭১৮৪ ভোটে এগিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
খড়গ্রামে বিজেপি জয়ী
খড়গ্রামে বিজেপি প্রার্থী জয়ী মিতালি মাল ৭ হাজারের বেশি ভোটে।
কান্দিতে পরাজিত তৃণমূল
কান্দিতে বিজেপি প্রার্থী গার্গী ঘোষ দাস তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের অপূর্ব সরকারকে ১০ হাজার ৬৪৭ ভোটে পরাজিত করেছেন।
দুপুর আড়াইটে পর্যন্ত গণনা অনুযায়ী বিজেপি ১৯২টি, তৃণমূল কংগ্রেস ৯৫টি আসনে এগিয়ে
দুপুর আড়াইটে পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী, বিজেপি ১৯২টি কেন্দ্রে এগিয়ে, তৃণমূল কংগ্রেস এগিয়ে ৯৫টি আসনে, এজেইউপি এগিয়ে ২টি আসনে, কংগ্রেস ১টি আসনে, সিপিএম ১টি আসনে, আইএসএফ ১টি আসনে এগিয়ে রয়েছে
কোচবিহারে এগিয়ে বিজেপি
কোচবিহারে নটি আসনেই সব কটিতে এগিয়ে বিজেপি প্রার্থীরা
নবান্নে নথি সুক্ষায় টিম
ভোটের আঁচ পড়তে পারে সরকারি নথিতে। তাই মহাকরণ, নবান্ন, বিকাশ ভবন, জলসম্পদ ভবন, খাদ্য ভবনে কুইক রেসপন্স টিম পাঠানো হচ্ছে।
বালিগঞ্জে তৃণমূল এগিয়ে
বালিগঞ্জে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এগিয়ে ৬৯ হাজারের বেশি ভোটে।
রেজিনগর এবং নওদা দুই কেন্দ্রেই এগিয়ে হুমায়ুন
রেজিনগর এবং নওদা দুই কেন্দ্রেই এগিয়ে হুমায়ুন কবীর। রেজিনগরে পাঁচ রাউন্ড গণনা শেষে ২৫ হাজার ৭০২ ভোটে এবং নওদায় ১১ হাজার ৮২৮ ভোটে এগিয়ে আম জনতা উন্নয়ন পার্টি সুপ্রিমো।
কলকাতা দক্ষিণের কেন্দ্রগুলিতে কারা এগিয়ে?
কলকাতা দক্ষিণের চার কেন্দ্রের মধ্যে তিনটিতে এগিয়ে তৃণমূল, একটি কেন্দ্রে এগিয়ে বিজেপি।
ভবানীপুর: আট রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
রাসবিহারী: আট রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত
বালিগঞ্জ: আট রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়
কলকাতা বন্দর: পাঁচ রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম
অষ্টম রাউন্ড শেষে সাগরদিঘির তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস এগিয়ে
অষ্টম রাউন্ড শেষে সাগরদিঘির তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস ১৬ হাজার ৩৯৪ ভোটে এগিয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে BJP-র তাপস কুমার চক্রবর্তী।
মানিকতলায় বিজেপি এগিয়ে
মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায় এগিয়ে। অষ্টম রাউন্ড গণনা চলছে। পিছিয়ে তৃণমূলের শ্রেয়া পাণ্ডে।
পঞ্চম রাউন্ড শেষে বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বোস এগিয়ে
পঞ্চম রাউন্ডের গণনা শুরু হতেই দেখা গেল বিধাননগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে পেছনে ফেলে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বোস এগিয়ে গেছেন। প্রায় দশ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বোস।
রানাঘাটে বিজেপি এগিয়ে
নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায় এগিয়ে ৩৫ হাজার ভোটে।
ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীকে মারধর, ক্যানিং পূর্বে আক্রান্ত বিজেপি প্রার্থী
ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির কাউন্টিং এজেন্টের বিরুদ্ধে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে সেই অভিযোগ জমা পড়েছে। অন্য দিকে, ক্যানিং পূর্বের বিজেপি প্রার্থী অসীম সাঁপুইকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দু’টি ঘটনাতেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে। কমিশন ইতিমধ্যেই দু’টি ঘটনায় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।
উলুবেড়িয়া পূর্বে এগিয়ে তৃণমূল
উলুবেড়িয়া পূর্বে এগিয়ে তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
শ্যামপুকুরে আট রাউন্ড শেষে এগিয়ে বিজেপি
শ্যামপুকুরে আট রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী।
জোড়াসাঁকো সাত রাউন্ড শেষে এগিয়ে বিজেপি
জোড়াসাঁকো সাত রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী বিজয় ওঝা
চৌরঙ্গি দশ রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী
চৌরঙ্গি দশ রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়।
ডোমকলে সিপিএমের উচ্ছ্বাস
ডোমকলে সিপিএম প্রার্থী এগিয়ে। কর্মী-সমর্থকেরা উচ্ছ্বাস শুরু করেছেন।
হিঙ্গলগঞ্জে তৃণমূল এগিয়ে
হিঙ্গলগঞ্জ বিধানসভায় তৃণমূল প্রার্থী আনন্দ সরকার ৩৪৬৪ ভোটে এগিয়ে গেলেন।
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত আসানসোল, ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের
বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল। তৃণমূল ক্যাম্প অফিসে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুধু তাই নয়, ক্যাম্পে থাকা তৃণমূল নেতা কর্মীদেরও বেধড়ক মারধর করা হয়েছে অভিযোগ। ঘটনায় আহত বেশ কয়েকজন। এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয়বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ। ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
মমতা-অভিষেকের বাড়ির সামনে আধাসেনা
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আধাসেনা মোতায়েনের নির্দেশ দিল নির্বাচন কমিশন।
বেলেঘাটায় এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষ এগিয়ে
বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে ২২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষ।
সপ্তম রাউন্ড শেষে ভবানীপুরে এগিয়ে মমতা
সপ্তম রাউন্ড গণনার শেষে ভবানীপুরে মমতা পেয়েছেন ৩২৮২২টি ভোট। শুভেন্দুর প্রাপ্ত ভোট ১৫৪৫১।
ভাঙড়ে ছয় রাউন্ড শেষে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি এগিয়ে
ভাঙড়ে ছ’রাউন্ড গণনার পর আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি ১৯২৭ ভোটে এগিয়ে। দ্বিতীয় তৃণমূল।
চতুর্থ রাউন্ড শেষে করিমপুরে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী এগিয়ে
চতুর্থ রাউন্ড শেষে করিমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী ১৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন।
মাথাভাঙায় বিজেপি এগিয়ে
মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ১৮৮৬৫ ভোটে এগিয়ে।
সাগরদিঘিতে এগিয়ে তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস
সকাল থেকে পিছিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগিয়ে সাগরদিঘির তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস।
ভিডিয়ো বার্তা মমতার
ভিডিয়ো বার্তায় মমতা বলেন, 'দয়া করে কাউন্টিং এজেন্ট, প্রার্থীরা এলাকা ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি আগেই বলেছিলাম প্রথম দু তিন রাউন্ডে ওদের গুলো আগে দেখাবে। অনেক জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখেছে। কল্যাণীতে ৭টা মেশিন পাওয়া গেছে , যেখানে কোনও মিল নেই। এসআইআরে ভোট লুঠ করেছে। ৭০-১০০ টা সিটে আমরা এগিয়ে, সেগুলো প্রকাশ করছে না। মিডিয়ায় মিথ্যে খবর খাওয়াচ্ছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে আমাদের পুলিশ। ভয় পাবেন না, মনখারাপের কারন নেই, সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে। ১৪-১৮ রাউন্ডের পরই আপনারা জিতবেন, আমি পাশে আছি, বাঘের বাচ্চার মতো লড়াই করুন।'
ষষ্ঠ রাউন্ড শেষে ভবানীপুরে আরও এগোলেন মমতা
ষষ্ঠ রাউন্ড গণনার শেষে ভবানীপুরে শুভেন্দুর প্রাপ্ত ভোট ১১,১৫৫। মমতার প্রাপ্ত ভোট ৩০,৫৪৮। ব্যবধান ১৯,৩৯৩।
বাগদায় এগিয়ে বিজেপি
বাগদা বিধানসভা কেন্দ্রে সপ্তম রাউন্ড শেষ। বিজেপির প্রার্থী সোমা ঠাকুর পেয়েছেন ৪০৬৯৯ ভোট। মধুপর্ণা ঠাকুরের ঝুলিতে ২৪১৭৪। ব্যবধান ১৬৫২৫।
তৃতীয় রাউন্ডের শেষে বারুইপুর পশ্চিমে এগিয়ে তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়
তৃতীয় রাউন্ডের শেষে বারুইপুর পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। প্রাপ্ত ভোট ২০ হাজার ৩৮২।
চতুর্থ রাউন্ড শেষে উত্তরপাড়ায় সিপিএম প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায় পিছিয়ে
চতুর্থ রাউন্ড শেষে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায় পিছিয়ে।
চতুর্থ রাউন্ডের শেষে রানাঘাট উত্তর-পশ্চিমে বিজেপি এগিয়ে
চতুর্থ রাউন্ডের শেষে রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভায় বিজেপি প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায় ১৪,৫০৬ ভোটে এগিয়ে।
তৃতীয় রাউন্ড শেষে করিমপুরে তৃণমূল এগিয়ে
তৃতীয় রাউন্ড গণনার শেষে করিমপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী ১০,৮৪৯ ভোটে এগিয়ে।
যাদবপুরে বিজেপি এগিয়ে
যাদবপুরে তিন রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায় এগিয়ে তিন হাজারের বেশি ভোটে।
পঞ্চম রাউন্ড শেষে ভবানীপুরে আরও ব্যবধান বাড়ালেন মমতা
ভবানীপুরে আরও ব্যবধান বাড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । পঞ্চম রাউন্ড গণনার শেষে ১৬৭০৬ ভোটে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর থেকে এগিয়ে রয়েছেন তৃণমূল নেত্রী।
চতুর্থ রাউন্ড শেষে শান্তিপুর বিধানসভায় বিজেপি এগিয়ে
চতুর্থ রাউন্ড শেষে শান্তিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন কুমার দাস ১২, ৮৪৩ ভোটে এগিয়ে।
চার রাউন্ডের শেষে হাওড়া শিবপুর কেন্দ্রে এগিয়ে বিজেপি
চার রাউন্ডের শেষে ৫৭৯৭ ভোটে হাওড়া শিবপুর কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। পিছিয়ে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়।
বসিরহাটে তৃণমূল এগিয়ে
দ্বিতীয় রাউন্ড শেষে বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমান ২৯৫১ ভোটে এগিয়ে।
উত্তরপাড়ায় এগিয়ে সিপিএম
উত্তরপাড়ায় চতুর্থ রাউন্ড শেষে সিপিএম প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায় ১২০০ ভোটে এগিয়ে।
বাঁকুড়া বিধানসভায় সপ্তম রাউন্ড শেষে এগিয়ে বিজেপি
বাঁকুড়া বিধানসভায় সপ্তম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী নিলাদ্রী শেখর দানা ১৯০১২ ভোটে এগিয়ে।
রাজারহাট গোপালপুরে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি এগিয়ে
রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি ১৯০০ ভোটে এগিয়ে।বিজেপির তরুণ জ্যোতি তিওয়ারি পিছিয়ে।
চতুর্থ রাউন্ডের পর ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
চতুর্থ রাউন্ডের পর ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর থেকে ৮৪৮২ ভোটে এগিয়ে তৃণমূল নেত্রী।
চৌরঙ্গীতে এগিয়ে তৃণমূল
চৌরঙ্গী বিধানসভায় এগিেয় তৃণমূল প্রার্থী নয়না ব্যানার্জি প্রায় ২২৫০ ভোটে এগিয়ে।
বালিগঞ্জে এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়
বালিগঞ্জ বিধানসভায় এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়।প্রাপ্ত ভোট ২৮,৫৮২।
কলকাতা বন্দরে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম
সকাল সাড়ে ১১টা- তৃতীয় রাউন্ড শেষে ফিরহাদ হাকিম ২৭,০০৩। বিজেপির রাকেশ সিং ১২১৯। কংগ্রেস ৮০৭।এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম।
৩ ঘণ্টা গণনার শেষে এগিয়ে বিজেপি, একাধিক কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল
ECI তথ্য অনুযায়ী, ৩ ঘণ্টা গণনার শেষে এগিয়ে বিজেপি, একাধিক কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল। আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী এগিয়ে একটি করে আসনে।
‘ডবল ডিজিট পেয়ে বিধানসভায় যাব’, দাবি নওশাদের
দ্বিতীয় রাউন্ডের শেষে খাতা খুলতে পারেনি সিপিএম, আইএসএফ। অথচ জোট বেঁধে সরকার গঠনের দাবিতে এখনও এককাট্টা ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি।নওশাদ বলেন, “ভাঙড় থেকে কমপক্ষে ৫০ হাজার ভোটে জিতছি। ডবল ডিজিট নিয়ে বিধানসভায় যাব। বাম ও আইএসএফের শক্তির ব্যাপক উত্থান হবে।
হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভায় এগিয়ে তৃণমূ
হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুবীর চ্যাটার্জি এগিয়ে।
শ্যামপুকুরে পিছিয়ে শশী পাঁজা
শ্যামপুকুর কেন্দ্রে তিন রাউন্ডের পরে পিছিয়ে তৃণমূল প্রার্থী শশী পাঁজা। ১৪৩০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী।
করিমপুর এগিয়ে তৃণমূল
প্রথম রাউন্ড গণনার শেষে করিমপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সোহম চক্রবর্তী ৩২৪৭ ভোটে এগিয়ে।
দিল্লির কার্যালয় থেকে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু-সহ মোট পাঁচ রাজ্যে চলছে ভোটের গণনা। এর মধ্যে দলের নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধে ৬:৩০ নাগাদ দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে পৌছতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ডোমকল সিপিএম এগিয়ে
ডোমকল বিধানসভায় দ্বিতীয় রাউন্ড শেষে সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রাপ্ত ভোট ১২৫৯৬ । তিনি এগিয়ে ২৮১৪ ভোটে।
নন্দীগ্রামে দ্বিতীয় রাউন্ড শেষে এগিয়ে শুভেন্দু
নন্দীগ্রামে দ্বিতীয় রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পিছিয়ে তৃণমূল প্রার্থী পবিত্র কর। ভোটের ব্যবধান ২৪৭৩।
কন্ট্রোল রুমে সিইও মনোজ
নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে গণনা পর্যালোচনা করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল।
ভাঙড়ে এগিয়ে শওকত
ভাঙড়ে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ১৪৮১৭ ভোট পেয়েছেন। এগিয়ে আছেন ৭৩৭৬ ভোটে।
''হটসিট' ভবানীপুরে ফের এগিয়ে মমতা, পিছিয়ে শুভেন্দু
'হটসিট' ভবানীপুরে ফের এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮৫৮ ভোটে এগিয়ে গেলেন তিনি।
গণনার দিনও কড়া নজরদারি মমতার! কালীঘাটে বসেই খবর নিচ্ছেন ৭৭ গণনাকেন্দ্রের
ভোটগণনার দিনও গোটা রাজ্যে নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। সকাল থেকে রাজ্যের ৭৭ গণনাকেন্দ্রের দিকে তিনি কড়া নজর রাখছেন কালীঘাটের বাড়িতে বসেই।
সকাল থেকে দিল্লির কন্ট্রোল রুমে শাহ, পাঠানো হচ্ছে গণনার ‘মিনিট টু মিনিট’ রিপোর্ট
সকাল থেকে ফলতা ছাড়া রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রের জন্য শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে ৮৭টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, বিজেপি এগিয়ে ১০০টি আসনে। বাম এবং কংগ্রেস এগিয়ে রয়েছে ১টি করে আসনে।
