আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্ম ১৮৮০ সালের ৯ই ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে এক অভিজাত পরিবারে।১৯৩২ সালের একই তারিখে কলকাতার সোদপুরে তার মৃত্যু হয়।
আরও পড়ুন:
ধর্মীয় প্রতিবন্ধকতা এবং সামাজিক কুসংস্কারে আচ্ছন্ন এক সময়। এই সময় মুসলিম নারী শিক্ষায় নতুন দিশা দেখালেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
আগামীকাল তাঁর জন্মদিবসে বেগম রোকেয়া পদক ঘোষণা করল বাংলাদেশ সরকার
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে প্রতিবছর এ পুরস্কার দেয় বাংলাদেশ সরকার। ঢাকার ওসমানী স্মৃতি কেন্দ্রে আগামীকাল হবে পদক প্রদান অনুষ্ঠান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।
আরও পড়ুন:
মোট পাঁচজনকে এবার বেগম রোকেয়া পদকে সন্মানিত করবেন বাংলাদেশ সরকার।
যাদের মধ্যে আছেনআরও পড়ুন:
নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় কুমিল্লা জেলার শামসুন্নাহার রহমান পরাণকে এবার মরোণোত্তর রোকেয়া পদক দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
নারী শিক্ষায় অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা এবং নারী অধিকার প্রতিষ্ঠায় ভূমিকার জন্য যশোর জেলার অর্চনা বিশ্বাস পাচ্ছেন এই পদক।
আরও পড়ুন:
সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে ভূমিকার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদা এবং গ্রাম উন্নয়নে ভূমিকার জন্য কুষ্টিয়ার গবেষক সারিয়া সুলতানা পাবেন রোকেয়া পদক।
আরও পড়ুন:
পদকপ্রাপ্তরা পাবেন চার লাখ টাকার চেক, মানপত্র এবং স্বর্ণ পদক।
আরও পড়ুন:
Begum Rokeya Padak gets five recipients in Bangladesh for outstanding role in women's education and socio-economic development
আরও পড়ুন:
।