পুবের কলম ওয়েবডেস্কঃ ইউরোপীয় আদালতের রায়ে আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা শেষ মুহূর্তে ভেস্তে যায় ব্রিটেনের। আদালতের হস্তক্ষেপে মঙ্গলবার গভীর রাতে রুয়ান্ডাগামী ফ্লাইট বাতিল হয়। ফ্লাইটটি ব্রিটেন বাতিল করে। মানবাধিকারকর্মীরা বলছিলেন, আশ্রয়প্রার্থীদের হাজার হাজার মাইল দূরে রুয়ান্ডার মতো একটি দেশে পাঠানো বেআইনি এবং অমানবিক। আপাতত ব্রিটেনের সেই পরিকল্পনা ভেস্তে গেলেও নতুন ভাবে ভিন্ন উপায়ে আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাতে চাইছে বরিস সরকার।
ফ্লাইট বাতিল হওয়ার পর ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, তিনি হতাশ। তবে সঠিক কাজটি করা হবে বলে জানান। বলেন, ‘আমাদের আইনি দল প্রতিটি সিদ্ধান্ত পর্যালোচনা করছে এবং পরবর্তী ফ্লাইটের প্রস্তুতি শুরু হয়ে গেছে।’ আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা দৃঢ়ভাবে সমর্থন করে আসছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তার যুক্তি, অভিবাসীদের জীবন রক্ষা করতেই পরিকল্পনাটি বাস্তবায়ন করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া, আফগানিস্তান, ইরান, সুদান, ইরাক এবং ইয়েমেনের মতো দেশ থেকে অভিবাসীরা ব্রিটেনে অনুপ্রবেশ করেছে। এ বিষয়টি সামনে রেখে গত এপ্রিলে ব্রিটেন রুয়ান্ডার সঙ্গে একটি চুক্তি করে। বলা হয়, যারা অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেছে তাদের পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় নির্বাসিত করা হবে। অভিবাসী গ্রহণের বিনিময়ে রুয়ান্ডাকে কোটি কোটি পাউন্ড দেবে লন্ডন। চার্চ অফ ইংল্যান্ডের নেতারা এই সরকারি নীতিকে ‘অনৈতিক’ অভিহিত করে বিরোধীদের সঙ্গে সরব হয়েছে।আশ্রয়প্রার্থীদের অন্য উপায়ে রুয়ান্ডায় পাঠাতে চায় ব্রিটেন
ইমামা খাতুন
প্রকাশিত:
১৭ জুন ২০২২, ০৯:৪৪
আরও খবর
Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france
ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে Britain
স্প্যানিশ দ্বীপে যাওয়ার পথে নিখোঁজ ৩০০ জন
ই-বাইক ও ই-স্কুটার উৎপাদনে বাংলার ব্রিটেন মউ
সর্বাধিক পাঠিত
"গরুর গায়ে হাত বোলালে কমে রক্তচাপ" গোমাতা নিয়ে ফের মন্তব্য দিলীপের
পুলিশের তৎপরতায় কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ কুখ্যাত সমাজ বিরোধী
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
উস্কানিমূলক পোস্ট করায় এবার মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ