পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে শিউরে ওঠার মতো ঘটনা। বিজেপি শাসিত রাজ্যে বস্তাবন্দি অবস্থায় একটি পুড়ে যাওয়া গাড়ি থেকে এক যুবকের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম গণেশ চৌহান। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের লাতুর জেলায়। রবিবারের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই নৃশংস ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
নিহত গণেশের ঘনিষ্ঠরা জানিয়েছেন, তাঁরা রবিবার তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু সেই সময়ে গণেশের ফোন বন্ধ ছিল। এরপরেই গণেশকে খোঁজা শুরু করেন তাঁরা। সেই সময়েই ঘটনাটি জানতে পারেন সকলে।
আরও পড়ুন:
সূত্রের খবর, পুলিশ ঘটনার খবর পাওয়ার পরেই দমকলকর্মীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এর পরে গাড়ির ভিতর থেকে সম্পূর্ণ দগ্ধ ও বস্তাবন্দি অবস্থায় পুলিশ গণেশের দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, “গাড়ির ভেতরে একটি পোড়া দেহ পাওয়া যায়। গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। আমরা ঘটনাস্থলে মেডিকেল অফিসারদের ডেকেছি। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং আরও তদন্ত চলছে।”