পুবের কলম ওয়েবডেস্ক: কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ নিয়ে উল্লসিত হওয়ার কিছু নেই। সংখ্যালঘুরা সেই অন্ধকারে। সংখ্যালঘুদের জন্য বরাদ্দ অর্থে কোপ পড়েছে ১৯২৩ কোটি টাকারও বেশি। বাজেটে তাদের জন্য রাখা হয়েছে মাত্র ৩০৯৭.৬০ কোটি টাকা। আগে, সংখ্যালঘুদের বাজেটে বরাদ্দ হয়েছিল ৫০২০.৫০ কোটি টাকা।
তবে, এই বছরের বরাদ্দ ২০২২-২৩ সালের সংশোধিত বাজেটের চেয়ে বেশি। সেবার বরাদ্দের পরিমাণ ছিল ২৬১২.৬৬ কোটি টাকা। অর্থমন্ত্রী সীতারামন বলেছেন, চলতি বছরের বাজেটে গুরুত্বপূর্ণ দিকে নজর দেওয়া হয়েছে যেমন নারীর ক্ষমতায়ন, পর্যটন, ‘বিশ্বকর্মা’ বা কারিগরি ও সবুজ প্রবৃদ্ধি ইত্যাদি। কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধি এই বাজেটের সমালোচনা করে বলেছেন, নতুন কর্মসংস্থান তৈরি ও ধনী-দরিদ্র বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে এই বাজেট দিশাহীন। সংখ্যালঘু খাতে বরাদ্দ কমানোর পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়া মুসলিম মজলিশে মুশওয়ারাতের (এআইএমএমএম) নাভিদ হামিদ বলেছেন, তিনি বিস্মিত ও হতাশ। তাঁর আরও বক্তব্য, এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে কেউ কোনও কথা বলছেন না। নাভিদ বলেন, ‘প্রতিটি দিন সবকা সাথ সবকা বিকাশের স্লোগানের অন্তঃসারশূন্যতা প্রকাশ হয়ে পড়ছে মুসলিম সম্প্রদায়ের প্রতি মোদি সরকারের কাজের মধ্য দিয়ে। দুঃখের বিষয় হল, সংখ্যালঘুদের জন্য বাজেট-বরাদ্দেও কোপ ফেলা হয়েছে।’ হামিদ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ৫০২০ কোটি টাকার মধ্যে ২৬১১ কোটি টাকা খরচই হয়নি। তিনি আশঙ্কা করছেন, গতবছরের মতো সংখ্যালঘুদের জন্য বরাদ্দ অর্থ ব্যয় করা হবে না। তাঁর কথায়, ‘মুসলিম সম্প্রদায়ের কাছে এটা একটা মশকরা। সুনিয়ন্ত্রিত বৈষম্যই এই সরকারের নীতি। মুসলিম সম্প্রদায়ের কোনও জোরালো নেতৃত্ব নেই।’ সংখ্যালঘু স্কলারশিপ ও ফেলোশিপ বন্ধ করে দেওয়ার জন্য তিনি সরকারের সমালোচনা করেছেন। হামিদের মতে, এর ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে স্কুলছুটের সংখ্যা দীর্ঘমেয়াদিভাবে বৃদ্ধি পাবে। প্রসঙ্গত উল্লেখ্য, ৩০৯৭.৬০ কোটি টাকার মোট বাজেটে ১৩২ কোটি টাকা রাখা হয়েছে কেন্দ্রের নির্মাণমূলক ব্যয়ের জন্য, কেন্দ্রের প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ১৬৮৯ কোটি টাকা, দক্ষতা বৃদ্ধি ও জীবিকা খাতে রাখা হয়েছে ৬৪.৪০ কোটি টাকা, সংখ্যালঘুদের জন্য বিশেষ প্রোগ্রামের জন্য ২৬.১০ কোটি টাকা ও পিএম বিকাশ কমিটেড লায়াবিলিটিজের জন্য বরাদ্দ হয়েছে ৫৪০ কোটি টাকা। অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্পের জন্যই শুধু বরাদ্দ হয়েছে ২৩৩৬.৫০ কোটি টাকা আর অন্যান্য কেন্দ্রীয় খাতে ব্যয়ের জন্য রাখা হয়েছে ১৯.১০ কোটি টাকা।আরও খবর
চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি মিলল না, অভিষেকের আর্জি খারিজ করল হাইকোর্ট
দিল্লির যন্তর মন্তরে হামলার ছক! পঞ্জাবে আইএসআই-এর মদতপুষ্ট ৯ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার
জেন জি-র সঙ্গে সংলাপে মোহন ভাগবত নন, তরুণ মুখই বেশি কার্যকর: ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ট্রাম্পের সফরের আগে গলফ ক্লাবের কাছে অস্ত্রসহ গ্রেপ্তার ১, বাড়ি থেকে মিলল রাইফেল-পিস্তল গুলি
‘বিজেপির শেষের শুরু’, দাবি প্রিয়াঙ্কার; বিরোধী ঐক্যের ডাক মমতার
‘বিজেপির শেষের শুরু’, দাবি প্রিয়াঙ্কার; বিরোধী ঐক্যের ডাক মমতার
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
নজর ঘোরাতে সরকার এই পথ বেছে নিয়েছে: গ্রেফতারিকে 'কমেডি' বললেন উদয়নিধি স্ট্যালিন
নজর ঘোরাতে সরকার এই পথ বেছে নিয়েছে: গ্রেফতারিকে 'কমেডি' বললেন উদয়নিধি স্ট্যালিন
'জনগণনাতেও স্যারের মতো নাম বাদ যাবে না তো !' আশঙ্কা প্রকাশ করলেন মমতা
'জনগণনাতেও স্যারের মতো নাম বাদ যাবে না তো !' আশঙ্কা প্রকাশ করলেন মমতা
মোদীর পোস্ট মুছে যাওয়ার জের, মেটার ‘গ্লোবাল পলিসি’ প্রধানকে এক সপ্তাহে দ্বিতীয়বার তলব কেন্দ্রের
মোদীর পোস্ট মুছে যাওয়ার জের, মেটার ‘গ্লোবাল পলিসি’ প্রধানকে এক সপ্তাহে দ্বিতীয়বার তলব কেন্দ্রের
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’