১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাশার পর মৃত্যু উদয়ের

পুবের কলম,ওয়েবডেস্ক: কিডনির অসুখে মৃত্যু হয়েছিল শাসার। এবার মারা গেল উদয়। রবিবার সকাল ৯ টায় অসুস্থ হয়ে পড়ে উদয়। তড়িঘড়ি তার চিকিৎসা শুরু করেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাকে। বিকেল চারটে নাগাদ মৃত্যু হয় তার। এই নিয়ে গত এক মাসে ২টি চিতার মৃত্যু হল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে।

প্রায় ৩০ লক্ষ টাকা খরচ করে নামিবিয়া থেকে আকাশপথে উড়িয়ে আনে হয়েছিল ১২টি চিতাকে। কিন্তু তাদের কারোর মৃত্যু হচ্ছে, কেউ বা পালিয়ে যাচ্ছে জঙ্গল ছেড়ে। তাদের পিছু করতে হিমশিম খাচ্ছেন বনকর্মীরা। গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল ‘ওবান’ নামে একটি চিতা। সাত দিন ধরে চিরুনি তল্লাশি করার পর খোঁজ মেলে তার। উত্তরপ্রদেশের একটি জঙ্গলের দিকে পালানোর চেষ্টা করছিল ওবান। ঘুম পাড়ানি গুলি ছুড়ে তাকে ফেরত আনা হয়।

১৯৪৭ সালে শেষ চিতার মৃত্যুর পর ভারতে অবলুপ্ত হয় চিতা পর্ব। নতুন করে ভারতে চিতা ফেরানোর উদ্যোগ নিয়ে নামিবিয়া থেকে চিতা আনে বর্তমান সরকার। জন্মদিন উপলক্ষে কুনোর উদ্যানে চিতা ছাড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মনে করা হচ্ছে,ভারতের মাটিতে সুখে নেই নামিবিয়ার জঙ্গলের বাসিন্দারা। কেউ মৃত্যুর মুখে ঢলে পড়ছে, কেউ বা পালানোর পথ খুঁজতে ব্যস্ত।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাশার পর মৃত্যু উদয়ের

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, সোমবার