পুবের কলম ওয়েবডেস্ক: রাজ্য-রাজ্যপাল সংঘাত কি ক্রমশ চওড়া হচ্ছে? রাজভবনে ‘পিস রুম’ খোলা নিয়ে রাজ্যপালের ভূমিকার তীব্র সমালোচনা করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোট নিয়ে যে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে তা নিয়ে সরাসরি রাজভবনে নালিশ জানাতে এই ব্যবস্থা করা হয়েছে। আর এবার সরাসরি পত্রাঘাত। নেপথ্যে রাজ্যপালকে চিঠি মুখ্যমন্ত্রীর। আজ মঙ্গলবার রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই নিয়ে রাজ্যপাল আন¨ বোসকে কড়া চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে রাজ্যপালকে নিশানা করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘কাল রাজভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নাম দেওয়া হয়েছে--- ‘পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস’। আপনার এই সিদ্ধান্তে আমি স্তম্ভিত, বিস্মিত এবং ভীষণভাবে আঘাত পেয়েছি।’ চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘১৯৪৭ সালে বঙ্গভঙ্গের পর এই প্রতিষ্ঠা নিয়ে আমরা কখনও কোনও উদযাপন অনুষ্ঠান করিনি। এরসঙ্গে শুধুই জড়িয়ে রয়েছে দুঃখজনক স্মৃতির অধ্যায়। লক্ষ লক্ষ গৃহহীন মানুষ এপার থেকে ওপারে গেছে। ওপার থেকে এপারে এসেছে। বহু মানুষের মৃত্যু হয়েছে। ফলে এই দিনটিকে আলাদাভাবে উদ্যাপন করার অর্থ দেশভাগের স্মৃতিকে আবার ফিরিয়ে আনা। এই ধরনের অনুষ্ঠানের আগে রাজ্য মন্ত্রিসভায় আলোচনা প্রয়োজন। সরকারকে জানানো দরকার। কিন্তু একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। এই ধরনের অনুষ্ঠান থেকে বিরত থাকুন। এটা উদ্যাপন দিন নয়, দুঃখের দিন, যা অতীত স্মৃতিতে ফিরিয়ে আনবে, আমরা তা কখনোই চাই না।’ তৃণমূলের পক্ষ থেকেও এর নি¨া করে বলা হয়েছে, রাজভবনের ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের আমরা তীব্র বিরোধিতা করি। ‘পশ্চিমবঙ্গ দিবস’ বলে এমন একটি দিনকে চিহ্নিত করা হচ্ছে যা বাংলার পরম্পরা, ঐতিহ্যের পরিপন্থী। এমন কোনও দিবস আমরা কোনও দিনই পালন করি না। এটা উদ্যাপনের বিষয় হতে পারে না। রাজভবনের ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের আমরা তীব্র বিরোধিতা করি।আরও খবর
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কিরেন রিজিজুর মন্তব্যে বিতর্ক
দিল্লিতে মানসিক ভারসাম্যহীন মুসলিম বৃদ্ধাকে যৌন হেনস্থা, গ্রেফতার বিষ্ণু
মাঝ আকাশে ইঞ্জিনে সতর্কবার্তা পাওয়ার পর জেদ্দাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি কান্নুরে ফিরে আসে
বিধ্বস্ত মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিদ্বেষমূলক গান, নেওয়া হচ্ছে না কার্যকরী ব্যবস্থা
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিদ্বেষমূলক গান, নেওয়া হচ্ছে না কার্যকরী ব্যবস্থা
এবার অবৈধ মাটি কাটায় নাম জড়ালো অভিষেকের, থানায় অভিযোগ বিজেপি নেতার
এবার অবৈধ মাটি কাটায় নাম জড়ালো অভিষেকের, থানায় অভিযোগ বিজেপি নেতার
তৃণমূল নেতার ভাড়াবাড়িতে ত্রাণসামগ্রী লুট, ৪ বিজেপি নেতাকে শোকজ
তৃণমূল নেতার ভাড়াবাড়িতে ত্রাণসামগ্রী লুট, ৪ বিজেপি নেতাকে শোকজ
কালীঘাটে কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় ধৃত ২
কালীঘাটে কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় ধৃত ২
‘মমতা আমাকে শেয়ারিংয়ে নিন’, ফের তৃণমূলনেত্রীর পাশে থাকার বার্তা হুমায়ুন কবীরের
‘মমতা আমাকে শেয়ারিংয়ে নিন’, ফের তৃণমূলনেত্রীর পাশে থাকার বার্তা হুমায়ুন কবীরের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর