২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খারিজি মাদ্রাসা সিলেবাস আধুনিকীকরণের দাবি

পুবের কলম প্রতিবেদক: রবিবার লালগোলায় খারিজি মাদ্রাসার সিলেবাস নিয়ে আলোচনাসভা হয় ইরফান হক মাদানীর সভাপতিত্বে। ছিলেন সাদ্দাম  হোসেন, আহ্বায়ক মুহাম্মদ খুরশিদ আলম। তাঁরা নিজামিয়ার পড়াশোনায় বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন এবং কীভাবে মূল স্রোতে আনা যায় সে বিষয়ে আলোচনা করেন।

তাঁদের কথায়, পড়াশোনার মাধ্যমে উর্দুর পরিবর্তে বাংলাকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। তবে উর্দু ভাষা হিসেবে থাকবে। শিক্ষাবর্ষ রমযান মাসের পরিবর্তে জানুয়ারি থেকে ডিসেম্বর করতে হবে। সব মাদ্রাসাতে পৃথকভাবে অ্যাকাডেমিক কমিটি গঠন করতে হবে এবং কমিটিতে বেশি শিক্ষিত  ছেলেকে আনতে হবে।

আরও পড়ুন: ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

ব্লকের সমস্ত মাদ্রাসাগুলিকে একটি বোর্ডের অধীনে এনে একই সিলেবাসে পড়াশোনার কথাও উঠে আসে। পঠন-পাঠন হোক মাতৃভাষা বাংলায়, এমনই মতামত পেশ করেন আলিয়া ইউনিভার্সিটির প্রফেসর ড. সাইদুর রহমান। তিনি আরও বলেন, বাংলার বর্তমান মাদ্রাসা শিক্ষাব্যবস্থা মূলত ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় সীমাবদ্ধ, কিন্তু এক সময় মাদ্রাসায় দর্শন অর্থনীতি, ভূগোল  রাজনীতি বিজ্ঞান প্রভৃতি বিষয়ে পড়াশোনা করা হতো।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি: বাদল অধিবেশনের আগে সুর চড়াচ্ছে এনসি ও কংগ্রেস

মাওলানা আলিমুদ্দিন ওমরি বলেন, নিজামিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় শুধু ধর্মীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে রাখলে হবে না, এখানে ধর্মীয় শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি বায়োলজি, গণিত বিষয়ে পড়াশোনা করাতে হবে। মুহাম্মদ আধুর রউফ সাহেব বলেন, মাদ্রাসায় সীমাবদ্ধতা আছে সত্য, কিন্তু মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জেনারেল শিক্ষা দিতে চাইলেও কোনমতেই ধর্মীয় শিক্ষার যাতে ঘাটতি না পরে সে বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।

আরও পড়ুন: মুর্শিদাবাদ হিংসা: নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি মানবাধিকার সংগঠনের

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এসআইআর: তামিলনাড়ুতে বাদ পড়ল ৭৪ লক্ষের বেশি নাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খারিজি মাদ্রাসা সিলেবাস আধুনিকীকরণের দাবি

আপডেট : ২০ মার্চ ২০২৩, সোমবার