১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র নির্বাচনের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

পুবের কলম প্রতিবেদক: সামনে পঞ্চায়েত নির্বাচন, তার আগে ডান-  বাম প্রস্তুতি প্রচারও শুরু করেছে। প্রেসিডেন্সি, যাদবপুর সহ অন্যান্য  বিশ্ববিদ্যালয়  আগেই জানিয়েছে, ‘ ছাত্র নির্বাচন নিয়ে আমরা  প্রস্তুত’।কিন্তু এখনও ছাত্র  ভোটের দিনক্ষণ ঘোষণা হল না কেন, এই নিয়ে ক্ষুব্ধ যাদবপুর, প্রেসিডেন্সির ছাত্রছাত্রীদের একাংশ।

পড়ুয়াদের বক্তব্য, ছাত্র নির্বাচনের সময় অতিবাহিত হচ্ছে। তবুও নির্বাচন নিয়ে কোনও দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে না। এই নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিক বার জানানো হয়েছে, তবুও নির্বাচনের দিনক্ষণ হলনা বলে জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

আরও পড়ুন: ভারতের জেলে আটক প্রতিবেশী দেশ থেকে আসা সংখ্যালঘুদের মুক্তির দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অরবিন্দ ভবন অভিযান করেন এবং ডেপুটেশন দেন। কবে ছাত্র সংসদের নির্বাচন হবে, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জবাবও চেয়েছেন পড়ুয়ারা।

আরও পড়ুন: রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে স্থায়ী উপাচার্য, বাকি আরও ৭

যদিও এদিন কোনও জবাব মেলেনি। তবে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন স্থির করা না হলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ পড়ুয়ারা। তবে তাঁরা এবিষয়ে কোনও হটকারী সিদ্ধান্ত নিতে নারাজ। আলোচনার মাধ্যমেই আগামী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। ত্রিপাক্ষিক বৈঠকে বসারও দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: এনআইআরএফ র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ছাত্রদের প্রশ্নের স্পষ্ট কোনও জবাব দিতে না পারলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ছাত্র সংসদের নির্বাচন করাতে মরিয়া বলে জানিয়েছেন সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। এব্যাপারে ইতিমধ্যে সরকারকে জানানো হয়েছে। কিন্তু, কোনও জবাব মেলেনি বলে জানিয়েছেন তিনি। সহ-উপাচার্য বলেন, যাদবপুরের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাতে আমরা নির্বাচনের পক্ষে। কিন্তু, নির্বাচন কবে হবে তা ঠিক করবে সরকার। ছাত্ররা তাদের দাবি আমাদের জানিয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছাত্র নির্বাচনের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার