আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ডিজিটাল ভিখিরি, কি চমকে উঠলেন তো, আসলে ডিজিটাল মাধ্যমেই ভিক্ষা নেন তিনি। এখানেই শেষ নয় তাঁকে ডিজিটাল মাধ্যমে উৎসাহিত করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
বিহারের বেতিয়া রেলস্টেশনে দেখা মিলবে ডিজিটাল ভিখিরি রাজুর। তাঁর নিজস্ব ট্যাব আছে, ব্যাঙ্কে গিয়ে খুলে এসেছেন আ্যকাউন্ট, রয়েছে নিজস্ব ই- ওয়ালেট (E- wallets)।
তাই ফোন পে, গুগল পে, আ্যমাজন পে সবকিছুতেই সব ডিজিটাল মাধ্যমেই তিনি ভিক্ষা নিতে পারেন। আপাতত এই ডিজিটাল ভিখিরি কে নিয়ে নেটপাড়া সরগরম।আরও পড়ুন:
৪০ বছর বয়সী রাজু প্যাটেল একজন ‘ডিজিটাল ভিখারি’। যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের একজন সমর্থও বটে ।
এই ডিজিটাল ভিখিরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইনে’ উদ্বুদ্ধ হয়ে নতুন এই পন্থায় ভিক্ষা করছেন বলে দাবি করেন। রাজু প্যাটেল নামে ওই ভিখিরি জানিয়েছেন , তিনি কখনো ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠান শুনতে ভুল করেন না।আরও পড়ুন:
রাজুর গলায় ঝোলানো থাকে কিউ আর কোড যা দিয়ে তিনি অনায়াসেই ডিজিটাল ভিক্ষা নিতে পারেন। খুচরো, বা নগদ না থাকলেও রাজুর কোন মাথাব্যথা নেই তাতে।
আরও পড়ুন:
○Do you know about this digital beggar, Modi himself has encouraged