১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘন কুয়াশার চাদরে ঢাকল ডুয়ার্স, পারদ নামল ১২ তে

আরও পড়ুন: ডুয়ার্সের কাঠামবাড়ি জঙ্গলে আগুন, চাঞ্চল্য

শুভজিৎ দেবনাথ, ডুয়ার্স:  ঘন কুয়াশা চাদরে ঢাকলো ডুয়ার্স,  তার সঙ্গে বইছে ঠাণ্ডা শীতল হাওয়া, পারদ নামলো ১২ ডিগ্রি সেন্টিগ্রেডে। এক কথায় ঠান্ডায় জুবুথুবু অবস্থা ডুয়ার্স বাসীর।  মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক এশিয়ান হাইওয়ে ৪৮ । কুয়াশার ঘনত্ব এতটাই বেশি রয়েছে যে সমস্ত গাড়ি গুলিকে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। এমনকি কুয়াশার চাদরে ঢেকে রয়েছে রেল লাইন যার কারনে সমস্ত ট্রেন গুলিকে ফগ লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।কুয়াশার ঘনত্ব বেশি থাকায় সমস্ত গাড়ি এবং ট্রেন সময় থেকে অনেকটাই দেরিতে পৌঁছাচ্ছে গন্তব্যস্থলে।

আরও পড়ুন: ডুয়ার্সে জলের টানে খাদ্যের খোঁজে লোকালয়ে হানা দিচ্ছে বানর দল

আরও পড়ুন: প্রচণ্ড দাবদাহে শুকিয়ে যাচ্ছে ডুয়ার্সের একাধিক জঙ্গলের ঝোরা

গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য বারবার প্রচার করছেন ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়াররা। গাড়িগুলিকে দাঁড় করিয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে যাতে কোনভাবে দ্রুত গতিতে না চালান। গাড়ি আস্তে চালাবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।  কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে সামান্য দূরে থাকা বস্তুকে খালি চোখে দেখতে সমস্যা হচ্ছে। গাড়ির লাইট জ্বালিয়ে জাতীয় সড়কে গাড়ি চালাচ্ছেন গাড়িচালকেরা। ঘনো  কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। বিশেষ করে চা বাগান এবং  পাহাড় লাগোয়া এলাকায় এলাকায় কুয়াশার ঘনত্ব অনেকটাই বেশি।

সর্বধিক পাঠিত

বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘন কুয়াশার চাদরে ঢাকল ডুয়ার্স, পারদ নামল ১২ তে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার