পুবের কলম প্রতিবেদক: বিশ্বের নানা দেশ থেকে শনিবার ঈদের (Eid ul-Fitr) নামাযের দিন ঘোষণা করা হয়েছে। সউদি আরবে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রবিবার দেশটিতে ঈদ-উল-ফিতর উদ্যাপিত হবে বলে সরকারিভাবে জানানো হয়। অর্থাৎ, সোমবার ঈদ পালিত হবে পশ্চিম বাংলায়।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইরান, ওমান, মালয়শিয়া, পাকিস্তান, বাংলাদেশ, Indonesia, ঈদ-উল-ফিতর (Eid ul-Fitr) উদ্যাপিত হবে সোমবার। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনেইতেও সোমবার ঈদ হবে বলে জানা গিয়েছে।
ইসলাম ধর্মের রীতি অনুযায়ী, ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানে বিশ্বের মুসলিমরা চান্দ্রমাস অনুসরণ করে থাকে।আরও পড়ুন:
পবিত্র রমযান পুরোপুরি চান্দ্রমাসের উপর নির্ভর করে ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে। পবিত্র রমযান মাসের শেষে চাঁদ দেখার উপর ঈদ-উল-ফিতর (Eid ul-Fitr) নির্ভর করে। কিছু কিছু দেশ স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের দিন ঘোষণা করে। আবার অনেক দেশ চাঁদ দেখার বিষয়টিতে সউদি আরবের উপর নির্ভর করে।
আরও পড়ুন:
রেওয়াজ অনুযায়ী, সউদি আরবের পরদিন ভারতজুড়ে ঈদ পালিত হয়। তবে কেরলে সউদি আরবের সঙ্গে একই দিনে ঈদ হয়। সেক্ষেত্রে আরবে রবিবার ঈদ (Eid ul-Fitr) হলেও পশ্চিমবঙ্গের মানুষ ঈদ আনন্দ ভাসবে সোমবার।
আরও পড়ুন:
বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদ-উল-ফিতরের (Eid ul-Fitr) তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদ্যাপিত হবে।
শনিবার অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে। ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছরও সবার আগে রমযান মাস শুরুর ঘোষণা দেয় দেশটি। ঈদের তারিখও জানিয়েছে সবার আগে।আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ মুসলিম সম্প্রদায়কে একটি সুখী, আনন্দময় এবং বরকতময় ঈদ-উল-ফিতরের (Eid ul-Fitr) শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তিনি মুসলিম সম্প্রদায়কে গাজা ও ফিলিস্তিনের ভাইবোনদের জন্য প্রার্থনা, দান এবং সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
https://www.youtube.com/watch?v=3fEeit9pAgc&feature=youtu.be