পুবের কলম, ওয়েবডেস্ক: অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) অনুরোধে হুব্বালি মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্ণাটকের হুব্বালির ঈদগাহ মাঠে মহীশূরের বাঘ টিপু সুলতানের জন্মবার্ষিকী পালনের অনুমতি দেওয়ার পর হিন্দু গোষ্ঠী শ্রী রাম সেনা তার বিরোধিতা করেছে। পুরসভার ছাড়পত্র চ্যালেঞ্জ করে রাম সেনা ঘোষণা করেছে যে তারা টিপুর জন্মজয়ন্তী উদযাপন করতে দেবে না।
আরও পড়ুন:
এআইএমআইএম এবং আরও কয়েকটি সংস্থা ঈদগাহ ময়দানে টিপু জয়ন্তী উদযাপনের অনুমতি চেয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করেছিল।
আরও পড়ুন:
পুর সংস্থা ঘোষণা করেছে, গত বুধবার তারা মিম-এর অনুরোধ গ্রহণ করছে। প্রতিবছর ১০ নভেম্বর টিপু সুলতানের জন্ম জয়ন্তী পালিত হয়।
আরও পড়ুন:
শ্রীরাম সেনার প্রতিষ্ঠাতা প্রমদ মুথালিখের জিজ্ঞাসা,
আরও পড়ুন:
"রাজ্য সরকার ইতিমধ্যে টিপু জয়ন্তী উদযাপন নিষিদ্ধ করেছে এবং সিটি কর্পোরেশন কীভাবে অনুমতি দিতে পারে।" তিনি অভিযোগ করেছেন , এই পদক্ষেপের পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে।
আরও পড়ুন:
প্রমোদ মুথালিক আরও বলেন, তিনি ইদগাহ ময়দানে টিপু জয়ন্তী পালনের বিরোধী । “টিপু সুলতান ছিলেন একজন ধর্মান্ধ। আমরা রাজ্যের কোনও অংশে কাউকে তাঁর জন্মবার্ষিকী উদযাপন করতে দেব না।
"আরও পড়ুন:
তার হুমকি, 'আমরা উদযাপন হতে দেব না। আমরা যেকোনো পরিস্থিতিতে এটি প্রতিরোধ করব।”
আরও পড়ুন:
পুলিশ বেশ কয়েকজন শ্রী রাম সেনা কর্মীকে আটক করেছে যখন তারা হুবলির ইদগাহ মাঠের কাছে বিক্ষোভ করার চেষ্টা করে। টিপু জয়ন্তী উদযাপনের অনুমতি দেওয়ার জন্য স্থানীয় সংস্থার পদক্ষেপের নিন্দা জানাতে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
আরও পড়ুন:
শ্রী রাম সেনা প্রধান টিপু সুলতানকে হিন্দু ও কন্নড় ভাষার শত্রু বলে অভিহিত করেছেন।
আরও পড়ুন: