পুবের কলম ওয়েবডেস্ক: প্রায়ই বন্যা হচ্ছে মালয়েশিয়ায়। এরই পাশাপাশি দেশটির পাম অয়েল গাছগুলোর বয়সও অনেকে হয়েছে। ফলে মালয়েশিয়ায় এখন থেকে পাম তেলের উৎপাদন অন্যান্য বছরের তুলনায় কম হবে। এ বছর বিশ্ববাজারে পাম তেলের ঘাটতিও দেখা দিতে পারে। মালয়েশিয়ান পাম অয়েল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী জোসেফ টেক বলেন, ‘ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় এ বছর উৎপাদন বৃদ্ধি তুলনামূলকভাবে কম হবে।
বৃষ্টি ও বন্যার কারণে মালয়েশিয়া কিছু অংশে স্বল্প মেয়াদে উৎপাদন ব্যাহত হবে।’ তিনি বলেন, ‘২৫ বছরের বেশি হয়েছে এমন গাছের সংখ্যাও বেড়েছে দেশটিতে। তার মানে হল এসব গাছ থেকে উৎপাদন কম হবে। তাছাড়া খরচ বেড়ে যাওয়ায় নতুন করে গাছ লাগানোর কার্যক্রমও ধীর হচ্ছে।’ এদিকে পাম তেলের বাজারে চাপের ফলে খাদ্যের মূল্য নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হারও বাড়িয়েছে। আবহাওয়ার পরিবর্তন নিয়ে সমস্যা আরও প্রকট হচ্ছে। জোসেফ টেক বলেন, ‘গত তিন বছরে আবহাওয়া পরিবর্তন জনিত সমস্যার কারণে পাম গাছের মারাত্মক ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে। কিন্তু সার ব্যবহারের কারণে ফলের আকার যেমন ছোট হতে পারে তেমন তেলও কম আসতে পারে।’মালয়েশিয়ায় বন্যা: পাম তেল উৎপাদন ক্ষতিগ্রস্ত
ইমামা খাতুন
প্রকাশিত:
১৩ মার্চ ২০২৩, ০৪:৪৯
আরও খবর
হালাল ট্যুরিজমে নতুন দিগন্ত
রাজনৈতিক স্বার্থ দেশের নিরাপত্তার চেয়ে বড় নয়, মালয়েশিয়ায় মন্তব্য অভিষেকের
Darjeeling Tea: ১৬৯ বছরের ইতিহাসে উৎপাদন সর্বনিম্ন, চিন্তায় চা চাষিরা
উজান ও নিম্ন অসমে অব্যাহত বন্যার তাণ্ডব
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের