০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘কোভিড বিধি মেনে চলুন, নতুবা ভারত জোড়ো যাত্রা বন্ধ করুন রাহুলকে চিঠি মনসুখ মাণ্ডবিয়ার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ‘কোভিড বিধি মেনে চলুন, নতুবা ভারত জোড়ো যাত্রা বন্ধ করুন’ –  রাহুল গান্ধিকে এমনই পরামর্শ দিলেন  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত: বিনিয়োগ চুক্তি নিয়ে মার্কিন প্রেস সেক্রেটারি

উল্লেখ্য, ফের চিনে চোখ রাঙাচ্ছে করোনা। এই পরিস্থিতিতে দেশে পুনরায় যাতে করোনা সংক্রমণ বৃদ্ধি না পায়, তার  জন্য তৎপর হয়ে উঠেছে কেন্দ্র। এই আবহে রাহুল গান্ধি এবং  রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলটকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া।

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

আরও পড়ুন: ‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের

চিঠিতে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে জানান, ভারত জোড়ো যাত্রার সময় কঠোর ভাবে করোনা বিধি মেনে চলতে হবে। আর সেটি যদি সম্ভব না হয় তাহলে দেশের ও জাতীয় স্বার্থে সেটি খুব দ্রুতই বন্ধ করতে হবে। এবং চিঠিতে মিছিলে সামিল হওয়া সকলকেই মাস্ক এবং স্যানিটাইজার  ব্যবহারে জোর দিতে বলা হয়েছে। একই সঙ্গে কোভিডের প্রতিষেধক নেওয়া ব্যক্তিরাই যেন এই মিছিলে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়েও কড়া নজরদারি চালাতে হবে। এবং তা নিশ্চিত করতে হবে সংগঠকদের।

যদিও কংগ্রেসের দাবি, এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে জনসভা হচ্ছে, সেই বিষয়ে কোনও রকম উচ্চবাচ্য নেই কেন্দ্রীয় সরকারের।এই প্রসঙ্গে কংগ্রেসের বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেন, কিছুদিন আগেই গুজরাতের বিধানসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী জনসভা করেছিল, সেই সময় কি তিনি কোভিড বিধি পালন করে ছিলেন। এদিন তিনি আরও বলেন, মনে হয়, রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা পছন্দ হয়নি মনসুখ মাণ্ডবিয়ার। কিন্তু মানুষের ওই যাত্রা পছন্দ হয়েছে এবং তাতে যোগ দিচ্ছেন। মানুষের নজর ঘোরানোর কাজে মাণ্ডবিয়াকে নিযুক্ত করা হয়েছে।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘কোভিড বিধি মেনে চলুন, নতুবা ভারত জোড়ো যাত্রা বন্ধ করুন রাহুলকে চিঠি মনসুখ মাণ্ডবিয়ার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, বুধবার