পুবের কলম ওয়েবডেস্কঃ ৩৫ বছর ধরে ডাকাতি করে তার উপার্জন ৫ কোটি টাকা। এবার ওড়িশা পুলিশের জালে সেই কোটিপতি ডাকাত হেমন্ত দাস।
আরও পড়ুন:
খুব সম্প্রতি কটকে একটি বড় ডাকাতির ছক কষে সে। তার আগেই অবশ্য পুলিশ তাকে গ্রেফতার করে।
২০১৮ সালেও একবার ধরা পড়ে হেমন্ত। তবে সে-সময় তার বেশি দিন হাজত বাস হয়নি। জেল থেকে বেরিয়ে সে ফের ডাকাতি শুরু করে।আরও পড়ুন:
ওড়িশা পুলিশ সূত্রে জানা যাচ্ছে তিনযুগ ধরে ডাকাতি করছে হেমন্ত।
মোট ৫০০টি ডাকাতি করেছে সে গত ৩৫ বছরে। শুধু ভুবনেশ্বরে হেমন্ত ডাকাতি করেছে ১০০টি।আরও পড়ুন:
আরও জানা যাচ্ছে ডাকাতির উপার্জনে বিলাসবহুল জীবন কাটাত হেমন্ত। পাঁচ তারকা হোটেলে কাটাত ছুটি। ১৯৮৬ সাল থেকে সে শুরু করে ডাকাতি।