নয়াদিল্লি, ১১ ডিসেম্বর: জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্তের জন্য বিশেষ কমিটি গঠনের সুপারিশ করলেন বিচারপতি সঞ্জয় কিষান কৌল। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার মামলায় সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে ছিলেন তিনি। এদিন পৃথক রায় দেন বিচারপতি কৌল। তিনি বলেন, ‘রাষ্ট্রের শত্রুর সঙ্গে লড়াইয়ের জন্য সেনা আছে। কোনও রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা করা সেনার ঠিক কাজ নয়।
রাজ্যের অখণ্ডতা ও বিদেশিদের অনুপ্রবেশ রুখতে সেনা যে কাজ করেছিল, রাজ্যের পুরুষ, মহিলা এবং শিশুদের সে মূল্য চোকাতে হয়েছিল। ৫ সদস্যের বিচারপতিদের মধ্যে অন্যতম সিনিয়র বিচারপতি সঞ্জয় কিষান কৌল রায় দানের সময় জম্মু-কাশ্মীরে জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রস্তাব দেন। এই কমিশন দেখবে জম্মু-কাশ্মীরের নাগরিকদের মানবাধিকার হরণ হচ্ছে কি না। রাষ্ট্রই হোক কিংবা কিংবা অরাষ্ট্রীয় কেউ যেন সেখানকার মানুষের অধিকার হরণ করতে না পারে তা দেখতে হবে। সেই ১৯৮০ সাল থেকে জম্মু কাশ্মীরিদের ওপর যে অত্যাচার হয়ে আসছে, তার তদন্ত করতে হবে। কীভাবে এই পরিস্থিতি ঠিক করা যায় তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। আর সেই পদক্ষেপ নেবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন। প্রস্তাব বিচারপতির। যখন বর্ণবিদ্বেষ হিংসায় তোলপাড় ছিল দক্ষিণ আফ্রিকা, তখন এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গড়া হয়েছিল। যাতে সেখানকার কৃষ্ণাঙ্গদের ওপর অত্যাচার কমানো যায় এবং সকলকে ঐক্যবদ্ধ করা যায়। বিচারপতি এস কে কৌল এও বলেন, ‘যা ঘটেছে, ঘটেছে, কিন্তু আমাদের ভবিষ্যত-এর দিকে তাকাতে হবে।’কাশ্মীরিদের মানবাধিকার হরণ তদন্তে কমিশন হোক, রায়ে প্রস্তাব বিচারপতি কৌলের
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৩, ১৬:২৬
আরও খবর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ও নিখোঁজ ভারতীয়দের স্বজনদের সহায়তায় নোডাল অফিসার নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশনার নিয়োগে প্রধান বিচারপতিকে বাদ কেন? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
“মনমোহন সিংয়ের কাছে ক্ষমা চাওয়া উচিত সঙ্ঘ পরিবার ও সংবাদমাধ্যমের”: সুপ্রিম ক্লিনচিটের পর সরব ভি ডি সতীশন
ছয় মাসের বেশি সময় ভোটে না জিতেও কীভাবে মন্ত্রী? বিহার সরকারের কাছে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট
কয়লা বণ্টন মামলায় ক্লিনচিট মনমোহন সিংকে: ফৌজদারি মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট
কয়লা বণ্টন মামলায় ক্লিনচিট মনমোহন সিংকে: ফৌজদারি মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে ধাক্কা মীনাক্ষী নটরাজনের, কংগ্রেস প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
সুপ্রিম কোর্টে ধাক্কা মীনাক্ষী নটরাজনের, কংগ্রেস প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, এবার সুপ্রিম কোর্টে কংগ্রেস
মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, এবার সুপ্রিম কোর্টে কংগ্রেস
রাজ্যসভার প্রার্থিপদ বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন
রাজ্যসভার প্রার্থিপদ বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন
বিহারের এসআইআর মামলা: আজ চূড়ান্ত শুনানি হবে সর্বোচ্চ আদালতে
বিহারের এসআইআর মামলা: আজ চূড়ান্ত শুনানি হবে সর্বোচ্চ আদালতে
নাগরিকরা আইনি অধিকার সচেতন না হলে অধিকার মূল্যহীন : CJI Gavai
নাগরিকরা আইনি অধিকার সচেতন না হলে অধিকার মূল্যহীন : CJI Gavai
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩