০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিনে ভারতীয় মেডিক্যাল পড়ুয়ার মৃত্যু, দেহ ফেরাতে বিদেশ মন্ত্রকের দ্বারস্থ পরিবার

ছবি-সংগৃহীত

পুবের কলম ওয়েব ডেস্কঃ চিনে ভারতীয় পড়ুয়ার মৃত্যু। জানা গিয়েছে, মৃত ওই পড়ুয়ার নাম আবদুল শেখ। বছর ২২ এর ওই পড়ুয়া তামিলনাডুর বাসিন্দা।  তাঁর দেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হয়েছে পরিবার।

আরও পড়ুন: চিনের থেকে মাক-৩ গতির বিধ্বংসী মিসাইল কিনছে ইরান

সংবাদ মাধ্যম সূত্রে খবর, আবদুল একজন মেডিক্যাল পড়ুয়া। চিন থেকেই পড়াশোনা শেষ করে সেখানেই একটি মেডিক্যাল কলেজে শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কাজ করছিলেন তিনি। বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। আবদুল অন্যতম একজন উপার্জনকারী ছিলেন। বেশ কয়েকদিন আগে বাড়িতেও এসছিলেন।

আরও পড়ুন: নিট পরীক্ষার্থীর মৃত্যুতে উত্তাল বিহার: সিবিআই তদন্তের সুপারিশ রাজ্য সরকারের

আরও পড়ুন: থামছেই না মৃত্যুমিছিল, এসআইআর-এর চাপে ফের রাজ্যে বিএলওর মৃত্যু

গত ১১ ডিসেম্বর তিনি আবার চিনে ফেরত যান। সেখানে ৮ দিনের  বাধ্যতামূলক কোয়ারান্টাইনে ছিলেন। তখনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানীয় এক  হাসাপাতালে জরুরি বিভাগে ভর্তিও করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আবদুলের।

তবে কি কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। চিনে কোভিডের ভয়াবহ প্রকোপের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই ওই তরুণ মারা গিয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

আবদুলের পরিবার সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চিনের উত্তর-পূর্বের হেইলংজং প্রদেশের একটি মেডিক্যাল কলেজে শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কাজ করছিলেন তিনি।

বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ওই তরুণের পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। তাই আবদুলের বাবা-মা সন্তানের দেহ ফিরিয়ে আনার জন্য বিদেশমন্ত্রকের দ্বারস্থ হয়েছেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

জ্ঞানেশ ভ্রমণ, তারপর তারিখ: নির্বাচনের আগে পর্যালোচনার জন্য ৯-১০ মার্চ বাংলায় আসবে নির্বাচন কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিনে ভারতীয় মেডিক্যাল পড়ুয়ার মৃত্যু, দেহ ফেরাতে বিদেশ মন্ত্রকের দ্বারস্থ পরিবার

আপডেট : ১ জানুয়ারী ২০২৩, রবিবার