২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২০২২ সালে ৫,৩০০ ফিলিস্তিনিকে বন্দি করেছে ইসরাইল

আরও পড়ুন: পর্তুগিজ চার্চে ৫ হাজার শিশুকে যৌন নির্যাতন

আরও পড়ুন: ২০২২ সালে আল-আকসা মসজিদে ৪৮ হাজার ইহুদি দখলদার হামলা চালিয়েছে 

আরও পড়ুন: জার্মান চার্চে শিশুদের যৌন নিপীড়ন ৫৭০০টি ঘটনায় অভিযুক্ত পাদ্রিরা

পুবের কলম ওয়েবডেস্ক: ২০২২ সাল শেষ হতে এখনও ২ মাসের কিছু বেশি সময় বাকি। আর এরই মধ্যে ৫,৩০০-রও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল। প্যালেস্টাইন প্রিজনারস ক্লাব (পিপিসি) নামে একটি মানবাধিকার সংগঠন এই তথ্য প্রকাশ করেছে। পিপিসি’র ওয়েবসাইটে বলা হয়েছে, আটকদের মধ্যে ৬২০ শিশু, ১১১ জন নারী এবং ১,৬১০ জন প্রশাসনিক বন্দি রয়েছে। কেবলমাত্র জেরুসালেমেই ২,৩৫৩ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইহুদি সেনা। মানবাধিকার সংগঠনটি জানায়, গত আগস্টে ২৭২ টি প্রশাসনিক আটকের আদেশ দেওয়া হয়েছিল। প্রশাসনিক বন্দিদের বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ আনা হয়নি বা তাদের বিচারের অনুমতিও দেওয়া হয়নি। এমনকি তাদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ দেখারও সুযোগ দেওয়া হয়নি তাদের আইনজীবীদের। ফিলিস্তিনিদের প্রশাসনিক বন্দি করে রাখার জঘন্য এই ইসরাইলি কৌশলের নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অন্যান্য মানবাধিকার সংগঠন। গত এপ্রিলে ইসরাইলের একটি মানবাধিকার সংস্থা জানায়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরাইল নিয়মিতভাবে প্রশাসনিক আটকের ব্যাপক ব্যবহার করছে। এ বিষয়ে ইসরাইলি সরকারের যুক্তি, সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফিলিস্তিনিদের। তবে যারা গ্রেফতার হয়েছেন তাদের বিরুদ্ধে প্রমাণ চাইলেই বিষয়টি এড়িয়ে চলেছে তেল আবিব।

সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২২ সালে ৫,৩০০ ফিলিস্তিনিকে বন্দি করেছে ইসরাইল

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, বুধবার