১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিঙ্গাপুরের দু’টি উপগ্রহকে কক্ষপথে স্থাপন করল ইসরো

পুবের কলম,  ওয়েব ডেস্ক: ফের ইতিহাস গড়ল ইসরো। দুটি কৃত্রিম উপগ্রহকে সফলভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
২২ এপ্রিল  দুপুর ২টো বেজে ১৯ মিনিটে  শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছে TeLEOS-2 উপগ্রহ। স্বাভাবিক ভাবেই PSLV-C55/ TeLEOS-2 অভিযানের শেষ মুহূর্তের প্রস্তুতি ঘিরে উত্তেজনা ছিল একেবারে তুঙ্গে।

কক্ষপথে স্থাপনে কোনওরকম সমস্যা হয়নি। জানা গিয়েছে, সিঙ্গাপুরের উপগ্রহ দু’টির ওজন যথাক্রমে ৭৪১ কিলোগ্রাম ও ১৬ কিলোগ্রাম।

সিঙ্গাপুর সরকারের সঙ্গে চুক্তির ভিত্তিতে ওই দু’টি স্যাটেলাইটকে মহাকাশে পাঠিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।

ইসরোর তরফে জানানো হয়েছে, সমুদ্রিক নিরাপত্তা এবং আবহাওয়ার পূর্বাভাস দেবে কৃত্রিম উপগ্রহ দু’টি। বিমান দুর্ঘটনার পর তা অনুসন্ধানের কাজেও আসবে সিঙ্গাপুরের এই কৃত্রিম উপগ্রহ। শনিবারের উৎক্ষেপণের পর ইসরোর তরফে কক্ষপথে পাঠানো বিদেশি উপগ্রহের সংখ্যা হল ৪২৪। 

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিঙ্গাপুরের দু’টি উপগ্রহকে কক্ষপথে স্থাপন করল ইসরো

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, রবিবার