পুবের কলম ওয়েবডেস্কঃ প্রথম চিনা প্রেসিডেন্ট হিসেবে তিব্বত সফরে এলেন প্রেসিডেন্ট শি জিনপিং। আচমকা এই সফরকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অনেকের মতে তিব্বতকে চিনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতেই জিনপিং এর এই সফর।
তবে জিনপিং এর সফরের ওপর কড়া নজর রাখছে নয়া দিল্লি।
গালওয়ান সংঘর্ষের ক্ষত এখনও টাটকা। তারপর অরুণাচল প্রদেশের গা ঘেঁষেই ছুটবে চিন থেকে তিব্বত বুলেট ট্রেন। যার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে চিনা প্রেসিডেন্টের এই সফর। তাই প্রতিটি পদক্ষেপের কড়া দৃষ্টি রাখছে ভারত।
অরুণাচল সীমান্তের এত কাছে জিনপিং পৌঁছে যাওয়ায় জল্পনা বেড়েছে বেজিংয়ের পরবর্তী পদক্ষেপ নিয়ে।